Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

উন্নতি তাইজুলের, অবনতি লিটন-মুশফিকের

August 10, 2022
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
উন্নতি তাইজুলের, অবনতি লিটন-মুশফিকের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠের পারফরম্যান্সের ছাপ থাকল আইসিসির সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়েও। শুধু হতাশার খবরই থাকল। কারণটাও সংগত, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা যে ভাল কাটেনি! তবে একজন ছিলেন ব্যতিক্রম। প্রথম ওয়ানডেতে সাফল্যে র‍্যাঙ্কিংয়ের ওয়ানডের বোলিং বিভাগে উন্নতি হয়েছে স্পিনার তাইজুল ইসলামের। কিন্তু পিছিয়ে পড়েছেন লিটন দাস-মুশফিকুর রহিমরা।

বুধবার সবশেষ হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই তালিকায় অবশ্য আগের জায়গা ধরে রেখেছেন তামিম ইকবাল। বাংলাদেশ অধিনায়ক টানা দুই ফিফটি করেও ব্যাটিং বিভাগে ১৬ নম্বর অবস্থানেই রয়েছেন।

কিন্তু পেছালেন মুশফিক। ১৭ থেকে দুই ধাপ পিছিয়ে তিনি ১৯ নম্বরে। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজে না থাকা লিটন ২৪ চলে গেছেন ২৮-এ। ১ ধাপ পিছিয়ে সাকিবের ৩০ নম্বরে। দ্বিতীয় ওয়ানডে ৮৪ বলে অপরাজিত ৮০ রানের ইনিংস খেলে ১ ধাপ এগিয়ে ৩৫ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ।

বাঁহাতি স্পিনার তাইজুল ৮১ থেকে ৭১ নম্বরে উঠে এসেছেন। বোলিংয়ে ৬ নম্বরেই রয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ধাপ অবনমন সাকিবের। তিনি ১২ থেকে ১৪ নম্বরে গেছেন। ১৪ থেকে ১৬-তে চলে গেছেন মুস্তাফিজুর রহমান। ৩৮ থেকে ৪২-এ পেসার তাসকিন আহমেদ।

অলরাউন্ডার ক্যাটাগরিতে ১ নম্বর জায়গা এখনো সাকিবের। উন্নতি হয়েছে মিরাজের। ৭ থেকে ৬-এ উঠে এসেছেন তিনি।

এদিকে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখানো সিকান্দার রাজা এগিয়েছেন। এই তারকার টানা দুই অপরাজিত সেঞ্চুরিতে দীর্ঘ নয় বছর পর বাংলাদেশকে সিরিজ হারিয়েছে জিম্বাবুয়ে। ক্যারিয়ারের সেরা ফর্মে রাজা। তাইতো আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও দাপট। ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার পাশাপাশি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে ৩৬ বছর বয়সী রাজা। জিম্বাবুয়ের এই ব্যাটসম্যান আছেন ক্যারিয়ারসেরা ২৯ নম্বরে। ক্যারিয়ারসেরা ৬১৯ রেটিং পয়েন্ট।

দুই ওয়ানডেতে ৪ উইকেট শিকার করায় বোলিং র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন রাজা। ৭৯তম অবস্থানে রয়েছেন তিনি।

Related Posts

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন
বিশেষ প্রতিবেদন

বৃষ্টির বাধায় ভেসে গেল দুই সেশন

0
রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা
বিশেষ প্রতিবেদন

রেকর্ড অষ্টমবার এনসিএল চ্যাম্পিয়ন খুলনা

0
হাসানের ফাইফারে দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD