Tuesday, April 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাঁচ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সাকিবের

July 24, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাঁচ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি সাকিবের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের দুই প্রতিষ্ঠান বাংলালিংক এবং যমুনা ব্যাংকের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিশ পাঠালেন সাকিব আল হাসান। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এক সময় এই দুই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই দুই প্রতিষ্ঠান কোন অনুমতি না নিয়ে তাদের বিভিন্ন ব্র্যান্ড এবং প্রমোশনে ব্যবহার করছে সাকিবের ছবি। বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ, ছবি ব্যবহার করার অভিযোগে বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠালেন সাকিবের আইনজীবি। ব্যবসায়িক স্বার্থে তার ছবি, ব্র্যান্ড ইমেজ ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

রোববার সাকিবের আইনজীবি ব্যারিস্টার আশরাফুল হাদী পাঠিয়েছেন এই নোটিশ। সাকিবের বিজ্ঞাপন সংস্থার এজেন্ট নাফিস মোমিন এনিয়ে গণমাধ্যমে বলেন, ‘হ্যাঁ, বাংলালিংক এবং যমুনা ব্যাংককে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তারা ইমেজ ব্যবহার করেছে। তাও আবার কোনো অনুমিত ছাড়া এবং চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও।’

সাকিব আল হাসানের পক্ষে আইনজীবি ব্যারিস্টার আশরাফুল হাদী গণমাধ্যমে বলেন, সাকিব আল হাসান, বাংলাদেশ ও বিশ্বের স্বনামধন্য ক্রিকেটার। সাকিব আল হাসানের বিখ্যাত ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য বাংলালিংক ২০১৪ সালের ২১ জানুয়ারি একটি চুক্তিতে আবদ্ধ হয়। চুক্তির শর্ত ছিল মেয়াদ শেষ হলে বাংলালিংক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত কোনো ছবি অ্যাডভারটাইজমেন্ট ইত্যাদির কোনো রূপ ব্যবহার আর করবে না। চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ২০ জানুয়ারি। তারপরও বাংলালিংক চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে যমুনার ব্যাংকের এটিএম বুথসহ আরো অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ইমেজ অ্যাডভারটাইজমেন্ট প্রচার করছে নিজেদের ব্যবসায়িক স্বার্থ অন্যায়ভাবে হাসিলের জন্য।’

বলা দরকার, ২০১৪ সালে স্ত্রী উম্মে আহেমদ শিশিরকে সঙ্গে নিয়ে বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন সাকিব। তাদের দুজনের একাধিক বিজ্ঞাপন তখন দেখা যায় টেলিভিশনের পর্দায়। ২০১৪ সালের ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে ২০১৬ সালের ২১ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বাংলালিংক সাকিবের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সংবলিত ছবি, বিজ্ঞাপন ব্যবহার করে আসছে।

চুক্তি শেষ হওয়ার পর সাকিবের ছবি, ইমেজ বা বিজ্ঞাপন ব্যবহার করার অনুমতি নেই। সেই চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এ অবস্থায় ৭দিনের মধ্যে এই ক্ষতিপূরণ পাওয়া না গেলে আইনি পদক্ষেপে যাবেন সাকিব। আইনভঙ্গের কারণে ফৌজদারি মামলা এবং ক্ষতিপূরণ আদায়ের মোকদ্দমা হতে পারে।

Previous Post

আমি মনে করি ও যোগ্য- সোহান প্রসঙ্গে সাকিব

Next Post

রিয়াদ ভাই অধিনায়ক ছিল, অনেক কিছু শিখেছি : সোহান

Related Posts

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন
বিশেষ প্রতিবেদন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

5
Next Post
রিয়াদ ভাই অধিনায়ক ছিল, অনেক কিছু শিখেছি : সোহান

রিয়াদ ভাই অধিনায়ক ছিল, অনেক কিছু শিখেছি : সোহান

Discussion about this post

সর্বশেষ..

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

ক্রীড়া বিশ্বের ‘অস্কার’ জিতলেন কারা

by cricbdadmin
0
5

স্পেনের মাদ্রিদে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ক্রীড়া বিশ্বের অস্কারখ্যাত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস’। সোমবার রাতে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD