Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুমিনুলের ৫০ এবং তামিমের পেট ব্যথা

March 31, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুমিনুলের ৫০ এবং তামিমের পেট ব্যথা
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস। ঠিক তাই, ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর সাফল্যের আকাশে যখন উড়ছে বাংলাদেশ দল, তখন আরেক মিশন। বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি। ডারবানে এদিন টস ভাগ্য সঙ্গে থাকল মুমিনুল হকের। শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

ডারবানের উইকেটে সবুজ ঘাসের ছোঁয়া আছে বেশ। মুমিনুল এটা ভেবেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। এই টেস্ট ম্যাচটি তার জন্য বিশেষ। এটি ক্যারিয়ারের ৫০তম টেস্ট বলে কথা। তবে এই টেস্টে বাংলাদেশ পাচ্ছে না ওপেনার তামিম ইকবালকে। টসের পেটের পীড়ায় ভুগছেন এই তারকা ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকা থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, ‘তামিম আজকে সকালে ঘুম থেকে উঠার পর থেকে প্রচণ্ড পেট ব্যথায় ভুগছে। পেট ব্যথার জন্য আমরা ইতোমধ্যে ওকে ওষধ দিয়েছি। আমাদের ডাক্তাররা ওর সাথে হোটেলেই আছি। তামিমকে আমরা আর মাঠে নিয়ে আসিনি যেহেতু ওর অনেক পেটে ব্যথা হচ্ছে, টয়লেটিং হচ্ছে। ইতোমধ্যে ঔষধ দেয়া হয়েছে, আশা করি কিছুক্ষণের মধ্যে কমে আসবে।’

সিরিজের প্রথম টেস্টের দলে নেই পেসার শরিফুল ইসলামও। বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম ভিডিও বার্তায় জানান, ছোটখাটো কিছু চোট সমস্যা আছে শরিফুলের। এছাড়া, অনুশীলন শেষে দুর্বল অনুভব করছিলেন বাঁহাতি এই পেসার। তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না দল।

তামিমের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়ে গেলেন সাদমান ইসলাম। শরিফুল না থাকায় একাদশে সৈয়দ খালেদ আহমেদ।

এই টেস্টে টস করার মধ্য দিয়ে নতুন একটি মাইলফলক স্পর্শ করলেন মুমিনুল হক সৌরভ। দেশের সপ্তম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলছেন বাংলাদেশ অধিনায়ক। অধিনায়ক হিসেবে দেশকে ১৪তম টেস্টে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এদিন আশরাফুলকে ছাড়িয়ে মুমিনুল স্পর্শ করেন সাকিব আল হাসানকে। ১৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন সাকিব।

মুশফিকুর রহিম ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪ টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। দ্বিতীয়স্থানে হাবিবুল বাশার, ১৮ টেস্টে অধিনায়ক।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।

Previous Post

পাকিস্তানকে টপকে ছয় নম্বরে বাংলাদেশ

Next Post

নাঈম-চিরাগের ব্যাটে ফের রান, টানা তিন জয় রূপগঞ্জের

Related Posts

‘অবশ্যই আমরা নির্বাচন করব’
বিশেষ প্রতিবেদন

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

5
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

5
টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
Next Post
নাঈম-চিরাগের ব্যাটে ফের রান, টানা তিন জয় রূপগঞ্জের

নাঈম-চিরাগের ব্যাটে ফের রান, টানা তিন জয় রূপগঞ্জের

Discussion about this post

সর্বশেষ..

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD