Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারতকে হারানোর মিশন

January 28, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বজয়ের মিশনে জুনিয়র টাইগাররা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

গতবার ফাইনালে দেখা হয়েছিল দুই দেশের। যেখানে বাজিমাত করেছিল আকবর আলির দল। এবার একটু আগেই ভারতকে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই দলটাকে হারিয়েই তো গতবার যুব বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বৈশ্বিক ক্রিকেটে প্রথম শিরোপা পায় বাংলাদেশ।

এবার ওয়েস্ট ইন্ডিজের মাঠে সুপার লিগ কোয়ার্টার ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ও রানার্সআপরা মুখোমুখি হচ্ছে। নর্থ স্ট্যান্ডে শনিবার মাঠের লড়াই।

যুব ক্রিকেটে ভারত ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে মোট ২৪ ম্যাচে। ভারত জিতেছে ১৯টিতে। বাংলাদেশ ৪টিতে। তবে ইতিহাসকে পাল্টে দিয়েই গতবার আকবরের দল হারায় ভারতকে। এবার এই দলের নেতৃত্বে রকিবুল হাসান। তিনিও ছিলেন আগের বিশ্বজয়ী দলে।

তবে টাইগার যুবারা আশাবাদী। বৃহস্পতিবার দলের টপ অর্ডার ব্যাটার প্রান্তিক নওরোজ নাবিল আশার প্রদীপ জ্বালিয়ে দিলেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই ক্রিকেটার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বলেন, ‘২৯ জানুয়ারি ভারতের বিপক্ষে আমাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ওই ম্যাচ লক্ষ্য করে আমাদের দলের পরিবেশ খুব ভালো আছে। আমরা গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ খুব ভালো করে জিতেছি। দলের আত্মবিশ্বাস এখন খুব ভালো আছে। আমাদের এই মোমেন্টাইমটা ক্যারি অন করার ইচ্ছা আছে।’

নাবিল আরও বলেন, ‘টিম বন্ডিংয়ের জন্য আমরা সম্ভাব্য সবকিছু করছি। এগুলো আমাদের অনেক বুস্টআপ করেছে। আপাতত আমরা ট্রেনিং করছি ওই ম্যাচ ঘিরে। আমাদের খুব ভালো লাগছে, সবাই দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু করবো, আমাদের মূল ফোকাস এখন এই ম্যাচে।’

Previous Post

আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে ছয় মাসের বিরতি তামিমের

Next Post

সমালোচকদের জবাব দিলেন তামিম

Related Posts

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

0
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

4
হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

5
Next Post
সমালোচকদের জবাব দিলেন তামিম

সমালোচকদের জবাব দিলেন তামিম

Discussion about this post

সর্বশেষ..

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
0

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
4

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

বিশ্বকাপে না যাওয়ার আক্ষেপ, হার্শার সঙ্গে সম্মতি লিটনের

সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ, একাদশে বড় পরিবর্তন?

by cricbdadmin
0
10

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা সামলে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ শুক্রবার দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য কার্যত ‘ডু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD