Thursday, July 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুমিনুলদের প্রশংসায় সাকিব-তামিম ও ক্রিকেট বিশ্ব

January 21, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুমিনুলদের প্রশংসায় সাকিব-তামিম ও ক্রিকেট বিশ্ব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

সাফল্যের আকাশে উড়ছিল নিউজিল্যান্ড। এই সিরিজের আগে ঘরের ম্যাচে টানা ১৭ টেস্ট হারেনি কিউইরা। শেষ ১০ বছরে উপমহাদেশীয় কোন দলই হারাতে পারেনি তাদের। বাংলাদেশ তো তাদের বিপক্ষে জিততেই পারে না। ৯ টেস্ট আর তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ খেলে প্রতিটিতেই হেরেছে টাইগাররা। সেই দলই কীনা প্রথম টেস্ট জিতেছে ৮ উইকেটে!

তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদদের ছাড়াই দল পেলো টেস্ট ইতিহাসের সেরা সাফল্য। তাইতো এখন মুমিনুল হক-এবাদত হোসেনদের বন্দনায় মেতেছে ক্রিকেট বিশ্ব।

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে বুধবার জয়ের পর লিখলেন, ‘অসাধারণ জয়, ঐতিহাসিক জয়। গোটা দলকে অভিনন্দন। বছরের পর বছর বছর, সফরের পর সফর আমরা নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরেছি। এবার অনেক কারণেই পরিস্থিতি ছিল আরও কঠিন। সব বাধা দূর করে দারুণ এক জয় এনে দিল এই দল। নিউজিল্যান্ডে গিয়ে নিউজিল্যান্ডকে হারানো এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। আমরা দেখালাম, আমরা পারি!’

তামিম আরও যোগ করলেন, ‘সবচেয়ে ভালোলাগার বিষয়, সম্পূর্ণ দলীয় প্রচেষ্টার জয় এটি। দারুণ স্পিরিটেড ক্রিকেট খেলেছে দল। এবাদতের অসাধারণ বোলিংয়ে কোনো প্রশংসাই যথেষ্ট নয়। জয় থেকে শান্ত, লিটন থেকে মিরাজ, ইয়াসির, শান্ত, এমনকি বদলি নেমে দুর্দান্ত শেষ ক্যাচটি নেয়া তাইজুল এবং দলের প্রতিটি সদস্য, সবার সম্মিলিত অবদানের জয় এটি। আমি তবু আলাদা করে বলব একজনের কথা। যখন চরম দুঃসময় এসেছে, কেউ যখন দলের ওপর বিশ্বাস রাখেনি, দলের ভেতরেও অনেকের যখন সংশয় জেগেছে নিজেদের নিয়ে, তখনও বিশ্বাস হারাননি একজন। সে সবসময় বিশ্বাস করে গেছে এবং প্রবল বিশ্বাস নিয়েই দলকে বিশ্বাস জোগানোর চেষ্টা করেছে, আমরা পারি, আমরা অবশ্যই পারি। বাজে দিন এসেছে, খারাপ পারফরম্যান্স হয়েছে। তার পরও সে কখনও দলের ওপর বিশ্বাস হারায়নি। টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ তীব্র, টেস্ট ক্রিকেটকে সে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সব সময়। মুমিনুল হক, আমাদের অধিনায়ককে টুপি খোলা অভিনন্দন!’

সাকিব আল হাসানও নেই দলে। অবশ্য অভিনন্দন জানাতে ভুল করলেন না। টুইট করে সাকিব লিখলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন।’

ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ইতিহাস রচনার জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। ৮ উইকেটের জয় এবং নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় প্রেরণার এবং অবিশ্বাস্য অর্জন। আমি নিশ্চিত এ জয় স্মরণীয় থাকবে অনেক দিন।’

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার ড্যানি মরিসনের টুইট, ‘মনে রাখার মতো দিন। বাংলাদেশের জন্য জাদুকরি মুহূর্ত। দারুণ পারফরম্যান্স।’

এদিকে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারের শিরোনাম, ‘২১ বছর পরে জয়, নিউজিল্যান্ডে গিয়ে তাদের হারিয়ে অনেক রেকর্ড গড়ল বাংলাদেশ।’ পত্রিকাটি তাদের প্রতিবেদনে লিখেছে, ‘দলে নেই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। কয়েক দিন আগেই ঘরের মাঠে পাকিস্তানের কাছে লজ্জার হার হয়েছে। তার মধ্যে নিউ জিল্যান্ডে গিয়ে তাদের বিরুদ্ধে খেলা। অতি বড় সমর্থকও হয়তো আশা করেননি প্রথম টেস্টেই এভাবে নিউ জিল্যান্ডকে হারাবে বাংলাদেশ। কিন্তু ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। যেদিন যে দল ভালো খেলবে, জয়তিলক তার কপালেই উঠবে। সেটাই হলো। নিউ জিল্যান্ডকে হারিয়ে অনেক রেকর্ড নিজেদের নামে করল বাংলাদেশ।’

Previous Post

সাফল্যে অনন্য উচ্চতায় এবাদত

Next Post

বিসিবিতে করোনার হানা

Related Posts

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত
বিশেষ প্রতিবেদন

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত

6
পাকিস্তানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশে পাঁচ ওয়ানডে খেলবে পাকিস্তান

7
বিপিএল শেষ মোসাদ্দেকের
বিশেষ প্রতিবেদন

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

4
Next Post
২০২১ নারী বিশ্বকাপ বাংলাদেশে

বিসিবিতে করোনার হানা

Discussion about this post

সর্বশেষ..

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপিত

by cricbdadmin
0
6

আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। প্রতি বছরের মতো এবারও এই দিনটি বিশেষভাবে উদযাপন করেছে বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন...

পাকিস্তানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

বাংলাদেশে পাঁচ ওয়ানডে খেলবে পাকিস্তান

by cricbdadmin
0
7

বাংলাদেশের বিপক্ষে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের লড়াইগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে টানা চার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসী...

বিপিএল শেষ মোসাদ্দেকের

মোসাদ্দেকের ফেরা ফর্মের পুরস্কার, ইয়াসিরে ভরসা পাওয়ার হিটিংয়ে

by cricbdadmin
0
4

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে দুটি নাম। একটি প্রত্যাশিত, অন্যটি কিছুটা বিস্ময়ের। দুর্দান্ত ফর্মের...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

হারলেও অজুহাত নয়, দল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
9

জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ ক্রিকেটে চলছে হতাশার আবহ। এমন এক সময়ে...

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মধ্যেই জিম্বাবুয়ের সুখবর পেলেন ওয়ালশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হলো ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকে স্থায়ীভাবে বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD