Tuesday, July 21, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাটিং ব্যর্থতার সিরিজ হাতছাড়া বাংলাদেশের

November 20, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাটিং ব্যর্থতার সিরিজ হাতছাড়া বাংলাদেশের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই নিজের ব্যাটিং দুর্দশা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। শনিবারও দলটির ব্যাটিংয়ে দেখা গেল আগের চিত্র। এ সুযোগে পাকিস্তানি পেস-স্পিনাররা ছড়ি ঘোরাল মাহমুদউল্লাহদের ওপর। তাইতো টাইগার পেয়ে যায় মামুলি সংগ্রহ। তার ওপর ভর করেও শুরুতে মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যে সাফল্য পায় দলটি। পরে অবশ্য এ ধারাবাহিকতা তারা ধরতে পারেনি ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ানের কারণে। তাই বড় হারে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করল টাইগাররা।

শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৮ রান। পরে বল হাতে শুরুটা ভাল করলেও এক পর্যায়ে খেঁই হারিয়ে বসে টিম টাইগার্স। এ সুযোগে ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত খেলেন। তাদের নৈপুণ্যে ১১ বল আর ৮ উইকেট হাতে রেখে দলটি এক ম্যাচ আগেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

বাংলাদেশের হয়ে শনিবার ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন ফখর জামান। এদিকে মোহাম্মদ রিজওয়ান করেন ৩৯ রান।

অল্প পুঁজি নিয়েও শনিবার শুরুতে বল হাতে দারুণ করে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে বাবর আজমকে বোল্ড করেন এ পেসার। পরে অবশ্য টাইগারদের ওপর চেপে বসেন ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। তারা দ্বিতীয় উইকেট জুটিতে শুরুতে খেলেন ধীরে। এরপর সময় যত গড়িয়েছে তাদের ব্যাটও হয়েছে চড়াও। শেষ পর্যন্ত বিপজ্জনক এ জুটি ইনিংসের একবারে শেষ দিকে ভাঙেন আমিনুল ইসলাম বিপ্লব। ততক্ষণে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় পাকিস্তান। শেষ পর্যন্ত ফখর জামান অপরাজিত ছিলেন ৫১ বলে ২ চার ও ৩ ছয়ে ৫৭ রানে। তার সঙ্গে ৮ বলে ১ চারে ৬ রান নিয়ে অপরাজিত ছিলেন হায়দার আলী। এরআগে ৪৫ বলে ৪ চারে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেন রিজওয়ান।

বোলিংয়ের শুরুটা শনিবার ভাল হলেও টাইগারদের ব্যাটিংয়ের চিত্র ছিল পুরোপুরি বিপরীদ। শুরুতেই ফিরে যান দুই ওপেনার। তবে তৃতীয় উইকেটে দারুণ খেলার আভাস দেন আফিফ ও নাজমুল হোসেন। শেষ পর্যন্ত অবশ্য অলস শটে ফেরেন আফিফ। অধিনায়ক মাহমুদউল্লাহও বিলিয়ে দেন নিজের উইকেট। তবে নাজমুল ছিলেন দারুণ। বেশ সাবলিন খেলছিলেন এ ব্যাটার। তারপরও দলের রান খুব একটা বাড়েনি। তিনি করেন মাত্র ৪০ রান। তাই স্বাগতিকরা কোন রকমে পার করে একশ রানের গন্ডি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা করে ৭ উইকেটে ১০৮ রান। শেষ পর্যন্ত এ পুঁজি জয়ের জন্য যথেষ্ট হয়নি। তাই এক ম্যাচ আগেই টাইগারদের হারাতে সিরিজও।

Previous Post

হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮

Next Post

সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়লেন দর্শক

Related Posts

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব
বিশেষ প্রতিবেদন

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

6
ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন
বিশেষ প্রতিবেদন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

6
রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল
বিশেষ প্রতিবেদন

ভারতের বাংলাদেশ সফর ঘিরে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

9
Next Post
সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়লেন দর্শক

সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়লেন দর্শক

Discussion about this post

সর্বশেষ..

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
6

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

ভারতের বাংলাদেশ সফর ঘিরে আশাবাদী ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
9

আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

কানাডা সুপার সিক্সটিতে মুস্তাফিজ

by cricbdadmin
0
8

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ হলেও এবার নতুন এক মঞ্চে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের বাঁহাতি এই পেসার প্রথমবারের মতো...

১৮ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ, ফিরলেন তিন অভিজ্ঞ তারকা

১৮ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ, ফিরলেন তিন অভিজ্ঞ তারকা

by cricbdadmin
0
6

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে অধিনায়ক প্যাট কামিন্স, জশ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD