Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮

November 20, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হতশ্রী ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৮
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ দল। যার সবশেষটা টাইগাররা দেখাল শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। যে কারণে মাত্র ১০৮ রানেই থেমে গেছে মাহমুদউল্লাহদের ইনিংস। জয়ের জন্য তাই পাকিস্তান পেয়েছে সহজ লক্ষ্যমাত্রা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শনিবার টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিনের মতই এদিন শুরুতেই ফিরে যান দুই ওপেনার। তবে তৃতীয় উইকেটে দারুণ খেলার আভাস দেন আফিফ ও নাজমুল হোসেন। শেষ পর্যন্ত অবশ্য অলস শটে ফেরেন আফিফ। অধিনায়ক মাহমুদউল্লাহও বিলিয়ে দেন নিজের উইকেট। তবে নাজমুল ছিলেন দারুণ। বেশ সাবলিন খেলছিলেন এ ব্যাটার। তারপরও দলের রান খুব একটা বাড়েনি। তিনি করেন মাত্র ৪০ রান। তাই স্বাগতিকরা কোন রকমে পার করে একশ রানের গন্ডি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে তারা করে ৭ উইকেটে ১০৮ রান।

শনিবার শুরুতেই ফেরেন সাইফ। এরপর বেশিক্ষণ থাকতে পারেননি নাইমও। তিনি সাজঘরে ফেরেন মোহাম্মদ ওয়াসিমের করা দ্বিতীয় ওভারের শেষ বলে। অফস্ট্যাম্পের বাইরের বলে ক্যাচ প্র্যাকটিস করিয়ে আউট হওয়ার আগে ২ রান করেন নাইম। তবে শান্ত ও আফিফ খেলেন দারুণ। কিন্তু পাওয়ার প্লের পরেই যেন খেঁই হারিয়ে বসেন আফিফ। শাদাবের স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি আগেই রিভার্স প্যাডেলের জন্য ব্যাট দিয়ে রেখেছিলেন তিনি। খানিক ধীরে আসা সেই বল লাগে আফিফের ব্যাটের কানায়। যার ফলে খানিক হাওয়ায় ভেসে সেটি জমা পড়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের বিশ্বস্ত গ্লাভসে, বিদায়ঘণ্টা বাজে আফিফের ২০ রানের ইনিংসের। একই ওভারে স্কুপ করতে গিয়ে প্যাডে লেগেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদের। আউটও দিয়েছিলেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বাঁচেন টাইগার অধিনায়ক।

অবশ্য সে যাত্রায় বাঁচলেও একবারের জন্যও সাবলীল মনে হয়নি মাহমুদউল্লাহকে। বেশ কয়েকবার অল্পের জন্য বেঁচে যান। শেষ পর্যন্ত হারিস রউফের করা ১৩তম ওভারে অফস্ট্যাম্পের বাইরের বল খোঁচা মেরে আউট হন তিনি। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ১২ রান।

অধিনায়ক ফিরে গেলেও আশার প্রদীপ হয়ে ছিলেন তিন নম্বরে নামা নাজমুল শান্ত। ততক্ষণে পাঁচ চারের মারে ৪০ রান করে ফেলেছিলেন তিনি। কিন্তু এরপর আর বাড়েনি শান্তর সংগ্রহ। শাদাবের করা ১৪তম ওভারে দারুণ এক ক্যাচের শিকার হয়েছেন তিনি। পরে আর নিজেদের খুব বেশি দুর টেনে নিতে পারেননি নুরুল হাসান সোহানরা। যে কারণে ১০৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন নাজমুল হোসেন শান্ত। এদিকে আফিফের ব্যাট থেকে আসে ২০ রান।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD