Friday, June 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিকের অনুপস্থিতি অনুভব করছেন মাহমুদউল্লাহ

November 18, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের অনুপস্থিতি অনুভব করছেন মাহমুদউল্লাহ
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

চোটের কারণে নেই সাকিব আল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও তামিম ইকবাল। এদিকে ফর্মহীনতায় দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও লিটন দাস। বাকি ছিলেন শুধু মুশফিকুর রহিম। তাকে নির্বাচকেরা বিশ্রাম দিয়েছেন বলে জানিয়েছেন। তবে মুশফিক বলছেন,টোয়েন্টি দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়নি। আজ সংবাদ সম্মেলনে ব্যাপারটি উঠলেও অধিনায়ক মাহমুদউল্লাহ এগিয়ে যেয়ে শুধু বললেন, মুশফিকের অনুপস্থিতি অনুভব করছেন।

সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘আমি এটুকু বলতে পারি যে আমি হয়তো মুশফিককে মিস করব।’

মুশফিকের বাদ পড়ার প্রক্রিয়া প্রসঙ্গে বেশ কয়েকবার মাহমুদউল্লাহকে প্রশ্ন করা হলেও তিনি ঘুরেফিরে একই উত্তর দিয়েছেন, ‘এটা টিম ম্যানেজমেন্টের কাউকে প্রশ্ন করলে সম্ভবত ভালো হবে। আসলে এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি নিজে এ মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না।’

যে নতুন দলটি দেওয়া হয়েছে, সেটি নিয়েই শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে লড়তে চান মাহমুদউল্লাহ, ‘এটা ঠিক যে দলটি একেবারেই নতুন…দেখুন অভিজ্ঞতা সব সময়ই কাজে লাগে। সাকিব-মুশফিকরা থাকলে ওদের পরামর্শ সব সময়ই কাজে আসে এবং ওদের সঙ্গে খুব সহজেই মতামত ভাগাভাগি করা যায়। কিন্তু ওই জিনিসটা নিয়ে চিন্তা করে লাভ হবে না। আমার যতটুকু জ্ঞান আছে, ওইটুকই কাজে লাগানোর চেষ্টা করব।’

বিশ্বকাপ ব্যর্থতাকে পেছনে ফেলে এবার নতুন করে শুরু করতে চান মাহমুদউল্লাহ, ‘বিশ্বকাপ নিয়ে কথাই বলতে চাচ্ছি না। আমি এখন পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দিকে মনোযোগ দিতে চাচ্ছি। যেটি অতীত, সেটি মনে আসতে দিলে বরং নেতিবাচক প্রভাব পড়বে।’

Previous Post

ম্যাচের আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা পাকিস্তানের

Next Post

অনুশীলনে পতাকা লাগানোর কারণ ব্যাখ্যা করল পাকিস্তান

Related Posts

মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

8
রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

2
রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

5
Next Post
অনুশীলনে পতাকা লাগানোর কারণ ব্যাখ্যা করল পাকিস্তান

অনুশীলনে পতাকা লাগানোর কারণ ব্যাখ্যা করল পাকিস্তান

Discussion about this post

সর্বশেষ..

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
8

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ হার এড়াতে বল হাতে কঠিন পরীক্ষায় বাংলাদেশ

by cricbdadmin
0
5

প্রথম টি-টোয়েন্টিতে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে...

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান

by cricbdadmin
0
8

কাউন্টি ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটারদের পদচারণা খুব বেশি পুরোনো নয়। তবে যারা সুযোগ পেয়েছেন, তাদের অনেকেই নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখেছেন ইংল্যান্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD