Wednesday, November 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

২০৩১ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত-বাংলাদেশ

November 22, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
২০৩১ সালের বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত-বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বেশ আগে থেকেই গুঞ্জন ছিল। এবার সেটাই সত্যি হল মঙ্গলবার। আবারও বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজক নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবে লাল-সবুজের দেশ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত বৈশ্বিক প্রতিযোগিতার আয়োজকের নাম চূড়ান্ত করেছে আইসিসি। সেখানেই জানা গেছে, ২০৩১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ যৌথভাবে ভারতের সঙ্গে আয়োজন করবে বাংলাদেশ।

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে ভারত। মাঝের একটি বাদ দিয়ে ২০৩১ সালে আবারও তারা আয়োজক হবে বাংলাদেশের সঙ্গে।

এখন পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হয়েছে বাংলাদেশ ২০১১ সালে। সেবার ভারত-শ্রীলঙ্কার সঙ্গে মিলে বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হয়েছিল লাল-সবুজের দেশ। মাঝে ২০১৪ সালে এককভাবে আয়োজন করেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০৩১ সালে আবারও আয়োজকের ভূমিকায় থাকবে বাংলাদেশ।

২০২৪ সালের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। এই প্রথম বৈশ্বিক ক্রিকেট প্রতিযোগিতার আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সালের জুনে চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে পাকিস্তানে। ২৮ বছর পর কোনও আইসিসি ইভেন্ট হবে এশিয়ার দেশটিতে। সবশেষ ১৯৯৬ সালে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। পরের বছর ২০২৭ সালের অক্টোবর/নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। এখানেই নতুন চমক। প্রথমবারের মতো বিশ্বকাপের আয়োজক হয়েছে নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে মিলে তারা আয়োজন করবে ৫০ ওভারের বিশ্ব আসর। এর আগে ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সবশেষ যৌথভাবে আয়োজকের ভূমিকায় ছিল।

২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বসবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে। এক বছর পর ভারত আয়োজন করবে চ্যাম্পিয়নস ট্রফি। ২০৩০ সালে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের সঙ্গে মিলে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। আর পরের বছরই ২০৩১ সালের অক্টোবর/নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ বসবে বাংলাদেশ-ভারতে।

Related Posts

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা
বিশেষ প্রতিবেদন

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা

0
বিসিবির নতুন সভাপতি বুলবুল
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বুলবুল

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD