Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘প্রথম’ বিশ্বকাপ জিততে মরিয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া

November 14, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘প্রথম’ বিশ্বকাপ জিততে মরিয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে কেউ গোনায় ধরেনি। কিন্তু সেই দুটি দলই আজ রাত ৮টায় এ টুর্নামেন্টের ফাইনালে খেলবে। এখন পর্যন্ত অবশ্য উভয় দলই পায়নি কুড়ি ওভারের ক্রিকেটের বিশ্ব জয়ের স্বাদ। তাই আজ দুই দলই মরিয়া ‘প্রথম’ শিরোপা জিততে।

বিশ্বকাপের শুরুটা এবার ভাল ছিল না নিউজিল্যান্ডের। পাকিস্তানের কাছে হেরেছিল দলটি। অস্ট্রেলিয়া হেরেছিল নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে। সুপার টুয়েলভের লড়াইয়ে ধারাবাহিক জয়ের পাশাপাশি রানরেটের ম্যারপ্যাচেও হিসেব রাখতে হয়েছিল তাদের। কোনো অঘটন না ঘটিয়ে দুই দল শেষ পর্যন্ত নিশ্চিত করে সেরা চারে।

সেমিফাইনালে নিউজিল্যান্ডের সামনে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সামনে হট ফেভারিট পাকিস্তান। বিশ্বকাপের শুরু থেকে ইংল্যান্ডকে ফেভারিট ভাবা হচ্ছিল। আর পাকিস্তান যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে তাদেরকে স্রেফ ভয় পাচ্ছিল বাকিরা। কিন্তু শেষ পর্যন্ত নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়া পাশার দান উল্টে দেয়। দুই দলই প্রায় একই রকম টার্গেট তাড়া করে জয় পায় ৫ উইকেটে।

ফাইনালের আগে দুই দল আত্মবিশ্বাসে ভরপুর। তবে অতীত রেকর্ডে নিউ জিল্যান্ড কিছুটা আত্মবিশ্বাস পেতে পারে। বিশ্বকাপের একবারই মুখোমুখি হয়েছিল তারা। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল নিউ জিল্যান্ড। তবে মুখোমুখি লড়াইয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার পক্ষে। ১৪ বারের দেখায় ৯টি ম্যাচই জিতেছে অস্ট্রেলিয়া। ৫টিতে নিউ জিল্যান্ড।

তবে রেকর্ড শুধুমাত্র যে সংখ্যা তা কে না জানে! এজন্যই তো রেকর্ড নিয়ে মাতামাতি নেই কারো। আজ দাপট দেখিয়েই দুই দলই চায় শিরোপা ছুঁতে। যদিও দিন শেষে শিরোপা আনন্দে মাতবে একটি দেশ।

সম্ভাব্য একাদশ

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক) , প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জস হ্যাজেলউড।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, ডেরিয়েল মিচেল, কেন উইলিয়ামসন(অধিনায়ক), ডেভন কনওয়ে(উইকেটরক্ষক), গ্লেন ফিলিপ্স, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, এডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট।

Previous Post

সোমবার থেকে অনুশীলনে নামবে পাকিস্তান

Next Post

ফের দুঃসংবাদ দিলেন তামিম

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
ফের দুঃসংবাদ দিলেন তামিম

ফের দুঃসংবাদ দিলেন তামিম

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD