Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

নাঈম-সাকিবের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান

October 19, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
নাঈম-সাকিবের ব্যাটে বাংলাদেশের সংগ্রহ ১৫৩ রান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

আগের ব্যাচে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি সাকিব আল হাসান। তবে মঙ্গলবার বাঁচা-মারার ম্যাচে এ তারকা উঠলেন জ্বলে। দলের বিপদে ধরলেন হাল। সঙ্গী হিসেবে পেলেন নাঈম শেখকে। যে কারণে বাংলাদেশ পেয়ে যায় চ্যালেঞ্জিং স্কোর।

ওমানের আল আমেরাত স্টেডিয়ামে মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে বাংলাদেশ তুলেছে ১৫৩ রান। নাঈম শেখ ৫০ বলে ৬৪ ও সাকিব আল হাসান করেন ২৯ বলে ৪২ রান।

বাঁচা মরার লড়াইয়ে রোববার আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। শুরুতে মাত্র ২১ রানে ২ উইকেট হারায় টাইগাররা। ইনিংসের তৃতীয় ওভারে সাজঘরে ফিরে যান লিটন দাস। বিলাল খানের করা স্ট্যাম্প সোজা ডেলিভারিতে ড্রাইভ খেলতে গিয়ে লেগ বিফোর হন লিটন। আম্পায়ার প্রথমে আউট দেননি। রিভিউ নিয়ে তাকে ফেরায় ওমান। আজ তিন নম্বরে পাঠানো হয়েছিলো শেখ মেহেদি হাসানকে। কিন্তু তিনি পারেননি সুযোগের সদ্ব্যবহার করতে। আউট হয়ে গেছেন রানের খাতা খোলার আগেই। ফায়াজ বাটকে ফিরতি দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

মাত্র ২১ রানে দুই উইকেট হারিয়ে তখন কঠিন চাপে বাংলাদেশ দল। তবে হাল ধরেন সাকিব ও নাঈম। তারা খেলেন অর্ধশত রানের জুটি। বাংলাদেশের ইনিংসের সবচেয়ে বেশি রান এসেছে মোহাম্মদ নাদিমের করা ইনিংসের ১২তম ওভারে। প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান সাকিব। এক বল পর দর্শনীয় এক ছয় মারেন নাইম। সেই ওভার থেকে আসে ১৭ রান। যার সুবাদে ইনিংসের ১৪তম ওভারের প্রথম বলেই দলীয় শতক পূরণ হয় বাংলাদেশের। কিন্তু একশ পেরুনোর ওভারেই মোড়ক লাগে টাইগারদের ইনিংসে। সেই ওভারের তৃতীয় বলেই ভাঙে সাকিব-নাইমের ৮০ রানের তৃতীয় উইকেট জুটি। পয়েন্টের দিকে ঠেলে দিয়েই দ্রুত রানের জন্য ছুটেছিলেন সাকিব। কিন্তু অপরপ্রান্তে পৌঁছানোর আগেই আকিব ইলিয়াসের থ্রো’য়ে ভেঙে যায় স্ট্যাম্প, সমাপ্তি ঘটে সাকিবের ছয় চারের মারে খেলা ২৯ বলে ৪২ রানের ইনিংসের। এর কিছুক্ষণ পরই দ্রুত নুরুল, আফিফ ও নাঈমকে হারায় বাংলাদেশ। মুশফিকু পারেননি নিজেকে মেলে ধরতে। তবে মাহমুদউল্লাহ ১০ বলে ১৭ রান করে দলের সংগ্রহ ১৫০ এর ওপরেন নেন। তাই চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে টিম টাইগার্স।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD