ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাঁচা মরার ম্যাচে টস জিতে মঙ্গলবার ওমানের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ দল।
আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে বাঁচা মরার।
আজকের ম্যাচে বাংলাদেশ শিবিরে একটি পরিবর্তন হয়েছে। সৌম্যর জায়গায় আজ একাদশে ঢুকেছেন নাঈম শেখ।



