Friday, June 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাংকে না রেখে ক্রিকেট উন্নয়নে টাকা ব্যয় করার সময় এসেছে

September 30, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাংকে না রেখে ক্রিকেট উন্নয়নে টাকা ব্যয় করার সময় এসেছে
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টাকার কমতি নেই। বিশ্বের অন্যতম ধনী বোর্ড বিসিবি। এখন ৯০০ কোটি টাকার এফডিআর রয়েছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ বোর্ড হলেও এখনও আঞ্চলিক ক্রিকেট উন্নয়নে কাজ করতে পারেনি বোর্ড।

যদিও এরইমধ্যে পাইলট প্রকল্প হিসেবে সিলেট ও চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠন করেছে বিসিবি। সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় মনে করেন, ব্যাংকে এফডিআর না বাড়িয়ে ক্রিকেট উন্নয়নে টাকা ব্যয় করার সময় এখন।

৬ অক্টোবর বিসিবির নির্বাচন। তার আগে সোমবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনক্ষণ। তিন ক্যাটাগরিতে বিসিবির ২৩ পরিচালক পদের বিপরীতে মোট মনোনয়নপত্র নিয়েছিলেন ৩২ জন। বিসিবির পরিচালনা পরিষদ সংখ্যা ২৫টি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুইজন মনোনীত হওয়ায় নির্বাচন হবে ২৩টি পদে। প্রার্থীরা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এই নির্বাচনে আছেন দুর্জয়ও। তিনি বলেছেন, ‘চট্টগ্রাম ক্রিকেট এসোসিয়েশনের কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম ও সিলেটে কাজ এগোচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগে একটা সময় ছিল, যখন বোর্ডের সংকীর্ণতা ছিল, সীমাবদ্ধতা ছিল। সেইগুলো কিন্তু এখন নেই। আমরা যদি শুধু মনে করি টাকা জমিয়ে রাখা, এফডিআর করা- এই বিষয়গুলো থেকে বেরিয়ে এসে আঞ্চলিক ক্রিকেটের উন্নয়নে, একাডেমির উন্নয়নে আরও বেশি ব্যয় করা উচিত।’

৬ অক্টোবর নির্বাচনে জিতলে নতুন করে দায়িত্ব নেবেন দুর্জয়। ঢাকা বিভাগের দুটি পদে লড়াই হবে চারজনের। তারা হলেন- তানভীর আহমেদ টিটু, দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও খালিদ হোসেন।

সদ্য শেষ মেয়াদে বিসিবির এইচপিতে কাজ করেছেন দুর্জয়। এনিয়ে খুশি তিনি। বলেন, ‘আমি আসলে ব্যক্তিগতভাবে বেশ খুশি। আমি এইচপি দলকে নিয়ে কাজ করতে পেরেছি। কারণ এই জায়গাটাকে অবহেলার দৃষ্টিতে দেখার কোনও সুযোগ নেই। অন্যান্য দিকগুলোর যেমন প্রয়োজনীয়তা আছে, এইচপিরও ক্রিকেটের উন্নয়নে তেমন প্রয়োজনীয়তা আছে। সেই দিক বিবেচনা করলে আমি অন্য কোনও ডিপার্টমেন্টের দিকে অতটা চোখ রাখি না। আর মূলত ডিপার্টমেন্টের বিষয়গুলো যিনি বোর্ড সভাপতি হন, তিনি দেখেন। আমি এইচপি দলের সঙ্গে থেকেই খুশি।’

কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, গত দুই মেয়াদে মানে ৮ বছরে ক্রিকেট বোর্ডের এফডিআর আছে প্রায় ৯০০ কোটি টাকার মতো।

Previous Post

অক্টোবরে শুরু জাতীয় ক্রিকেট লিগ

Next Post

হাসপাতালে ইনজামাম

Related Posts

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

5
বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

7
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

7
Next Post
হাসপাতালে ইনজামাম

হাসপাতালে ইনজামাম

Discussion about this post

সর্বশেষ..

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

by cricbdadmin
0
7

স্বপ্নের মতো এক দিন! অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয়...

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

মিরপুরে অজি ব্যাটিং ধস, ১৯২ করলেই সিরিজ বাংলাদেশের

by cricbdadmin
0
10

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন একসঙ্গে ধরা দিল দুই ছবি। একদিকে বাংলাদেশের পেসারদের তোপে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, অন্যদিকে বৃষ্টির কারণে...

সেমির দোরগোড়ায় বাংলাদেশ

বাংলাদেশের টি-টোয়েন্টিতে পরিবর্তন, টেস্টে নতুন মুখ

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মধ্যেই টি-টোয়েন্টি সিরিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD