ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টি-টোয়েন্টি ক্রিকেট বাংলাদেশ খেলছে ১৬ বছর ধরে। এরইমধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটি এ ফরম্যাটে ম্যাচ খেলেছে ৪টি। সব গুলোই ম্যাচই অবশ্য বিশ্বকাপে। তাই এবারই এ দুই দল টি-টোয়েন্টিতে প্রথম কোন দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে।
টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া চার বার ২০০৭, ২০১০, ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হয়েছিল। একটি ম্যাচ ছিল বাংলাদেশে এবং তিনটিই বিদেশের মাটিতে। অনুমিতভাবেই চারটি ম্যাচেই জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪৩ রান সংগ্রহ করেছেন সাকিব আল হাসান। ব্যাটিং গড় ৩৫.৭৫ গড়। সর্বোচ্চ ইনিংস ২০১৪ সালে মিরপুরে ৫২ বলে ৬৬ রান। চার ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৮৯ রান সংগ্রাহক মুশফিক। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তিনটি ম্যাচে করেছেন ৫৭ রান। সর্বশেষ ম্যাচে ২৯ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন রিয়াদ।
উইকেট শিকারের তালিকায়ও সবার ওপরে সাকিব। চার ম্যাচে মোট নিয়েছেন ৫টি উইকেট। সর্বশেষ ম্যাচে ৪ ওভারে ২৭ রান খরচায় ৩টি উইকেট শিকার করেন তিনি। দুইটি ম্যাচ খেলে আল আমিন হোসেন শিকার করেছেন তিনটি উইকেট। একটি ম্যাচে মুস্তাফিজুর রহমানের শিকার দুইটি উইকেট।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৮১ রান সংগ্রহে আছে ডেভিড ওয়ার্নারের। তিনি খেলেছেন তিনটি ম্যাচ। ম্যাথু হেইডেন এক ম্যাচে ৭৩ রান ও অ্যারন ফিঞ্চ এক ম্যাচে ৭১ রান করেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেছেন ডার্ক ন্যানিস। ৩টি করে উইকেট আছে ব্রেট লি ও অ্যাডাম জাম্পার।
আগামী ৩ আগস্ট মিরপুর শের-েই-বাংলা স্টেডিয়ামে ৫ ম্যাচের টি-টোয়েন্টি লড়াইয়ের প্রথমটিতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। তার আগেই দুই দলই আছে কোয়ারেন্টাইনে।



