Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ওয়েড!

July 30, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ওয়েড!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারণ ফিঞ্চ আসতে পারেননি হাঁটুর চোটের কারণে। এখনও অবশ্য অজিরা এ সফরে অধিনায়কের নাম ঘোষণা করেনি। তবে অস্ট্রেলিয়ার কয়েকটি গণমাধ্যমের মতে, বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব দেয়ার দৌড়ে আছেন ৪জন। এরা হলেন ম্যাথু ওয়েড, মিচেল মার্শ, ময়েসেস হেনরিক্স এবং অ্যালেক্স ক্যারি। তবে ফিঞ্চ আশাবাদী বাংলাদেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যাঙ্গারুদের নেতৃত্ব দেবেন ওয়েড। ক্রিকেট ডট কম ডট এইউ এই তথ্য দিয়েছে।

সদ্যই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্যারিবিয় দ্বীপপুঞ্জে সিরিজ চলাকালীন কেনসিংটন ওভালের উইকেট কথা বলেছে বোলারদের পক্ষে। যা বাংলাদেশের মাটিতেও থাকবে বলে মনে করছেন ম্যাথু ওয়েড। আর এই দুই সিরিজের অভিজ্ঞতা বিশ্বকাপে অস্ট্রেলিয়ার উপকারে আসবে বলে মনে করছেন তিনি। ওয়েড বলেন, ‘কেনসিংটন ওভালে উইকেট থেকে বোলাররা সহায়তা পেয়েছে। বাংলাদেশেও এমনটা হবে মনে হচ্ছে। তবে এটা বিশ্বকাপের প্রস্তুতির জন্য ভালো দিক। আপনি যতক্ষণ উইকেটগুলোতে না খেলছেন ধারণা পাবেন না। আপনি নিয়মিত খেললে রান বের করার পথ খুঁজে পাবেন।’

তিনি আরও বলেন, ‘আমি ভাগ্যবান যে এমন উইকেটে খেলার অভিজ্ঞতা আছে। ভারতে খেলেছি, এছাড়া উপমহাদেশেও খেলেছি। রান কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা আছে। এখানে আপনি অস্ট্রেলিয়ার উইকেটে যেমন খেলেন সেভাবে খেললে সফল হবেন না। আমি মনে করি গত কয়েক ম্যাচে আমরা সেটা বুঝতে পেরেছি এবং এটা একটা ইতিবাচক দিক’ আরও যোগ করেন অজি এই ওপেনার।

বৃহস্পতিবার বাংলাদেশে এসে এই মুহূর্তে তিন দিনের কোয়ারেন্টাইনে আছে অস্ট্রেলিয়া। ৩ আগস্ট শুরু হবে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ হবে ৪ আগস্ট। একদিনের বিরতি দিয়ে ৬, ৭ ও ৯ আগস্ট মাঠে গড়াবে বাকি তিন ম্যাচ। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

Previous Post

চার বছর পর ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Next Post

এবারই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

1
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি
বিশেষ প্রতিবেদন

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

6
Next Post
এবারই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

এবারই দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
1

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

জয়ের সুবাস নাকি সমতায় ফেরা-মিরপুরে নিষ্পত্তি

by cricbdadmin
0
5

চট্টগ্রামের দাপুটে জয়ের পর সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ আজ মিরপুরের শেষ ম্যাচের দিকে তাকিয়ে। এক ম্যাচ হাতে রেখেই ট্রফির খুব...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD