Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি

July 23, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪ কম রিপোর্ট

একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চলতি ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দ্বিতীয় ওয়ানডে স্থগিত হয়েছে। দুই দলের খেলোয়াড়দের পাঠানো হয়েছে আইসোলেশনে। তাই এ মাসের শেষ দিকে অজিদের বাংলাদেশ সফরে আশা পড়েছে শঙ্কার মুখে। তবে ব্যাপারটি নিয়ে এখনই উদ্বিগ্ন নয় বিসিবি।

চলতি মাসের ২৯ তারিখ বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। পরে আগামী ৩ আগস্ট থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু অসিরা এখন আইসোলেশনে বন্দী হয়ে পড়ায় শঙ্কার মেঘ দেখা দিয়েছে তাদের বাংলাদেশ সফরকে ঘিরেও। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত নেতিবাচক কিছু দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও শঙ্কার কিছু জানানো হয়নি।

শুক্রবার দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া আর ওয়েুঠ ইন্ডিজের মধ্যে চলমান সিরিজের ঘটে যাওয়া ঘটনা জেনেছি। তাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে গেছে- এমন কোন খবর আমাদের জানা নেই। ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের এ ব্যাপারে কোন কিছুই জানায়নি। তাই অস্ট্রেলিয়ার বাংলদেশ সফর নিয়ে কোনরকম অনিশ্চয়তার কথা আমাদের জানা নেই। বরং বৃহস্পতিবারও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, তারা এ ব্যাপারে কোনরকম নেতিবাচক কথা জানায়নি আমাদের। কাজেই পুরো বিষয়টাকে এখনও নেতিবাচক দৃষ্টিতে না দেখে আমরা ইতিবাচক চোখেই দেখছি। অস্ট্রেলিয়ার সব কিছু ঠিক থাকলে ২৯ জুলাই ঢাকা আসার কথা। আমরা এখনো সেটাই জানি।’

তিনি আরও বলেন, ‘ঘটনাটির সঙ্গে টিম অস্ট্রেলিয়ার কোন সম্পৃক্ততা নেই। ঘটনা ঘটেছে ওয়েস্ট ইন্ডিজের এক সাপোর্টিং স্টাফের। এখন নিশ্চিয়ই দুই দলের সবার আবার কোভিড টেস্ট হবে। সেই টেস্টে অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার নেগেটিভ হলে তো আর চিন্তা কিছু থাকবে না। তাই এখনই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ঐ টেস্ট আগে হোক, রিপোর্ট আসুক- এরপর বোঝা যাবে পরিস্থিতি কী হতে পারে? এখনই নেতিবাচক চিন্তা না করে একটু অপেক্ষাই বোধকরি উত্তম।’

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD