Monday, June 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যাট হাতে লিগের সেরা যারা

July 2, 2021
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ব্যাট হাতে লিগের সেরা যারা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনা আর বর্ষা দুই শঙ্কা কাটিয়ে শেষ হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। যেখানে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ৩১ মে থেকে শুরু হয়ে ২৬ জুন চলেছে এবারের লিগ। যা কীনা হয়েছে টি-টুয়েন্টি ফরম্যাটে। এই লড়াই শেষে এখন চলছে ময়নাতদন্ত।

যেখানে ব্যাটসম্যানদের মধ্যে হাতে গোনা কয়েকজন পেয়েছেন সাফল্য। যেখানে বাজিমাত মিজানুর রহমানের। ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক সর্বোচ্চ রান সংগ্রাহক। তালিকায় আছেন মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, মুমিনুল হক ও মোহাম্মদ নাঈম শেখ।

চলুন দেখে নেই সেরা ৫ ব্যাটসম্যান কারা-

মিজানুর রহমান

প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান। তিনিই লিগের সেরা ব্যাটসম্যান। ৫২.২৫ গড়ে প্রথম পর্বের ১১ ম্যাচে তিনি করেন ৪১৮ রান। সর্বোচ্চ অপরাজিত ১০০ রান। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে মাত্র ৬৫ বলে চলতি আসরের প্রথম সেঞ্চুরিটি আসে তার ব্যাট থেকে। মিজানুর আসরের সেরা ব্যাটসম্যান হলেও তার দল জায়গা করে নিতে পারেনি সুপার লিগে।

মাহমুদুল হাসান জয়

দ্বিতীয় স্থানে আছেন মাহমুদুল হাসান জয়। ওল্ড ডিওএইচএসে খেলা এই ব্যাটসম্যান ২ হাফসেঞ্চুরিতে করেছেন ৩৯২ রান। সর্বোচ্চ অপরাজিত ৮৫। ১২ ইনিংসে নামা ব্যাটিং গড় ৪৩.২৫। সব মিলিয়ে নজর কেড়েছেন বিশ্বকাপ জয়ী এই যুবা।

নুরুল হাসান সোহান

ঘরোয়া ক্রিকেটে আরও একবার যোগ্যতার পরিধি দেখালেন নুরুল হাসান সোহান। তিনি ১৬ ম্যাচ খেলে করেন ৩৮৯ রান। সর্বোচ্চ অপরাজিত ৬৬ রান। এই সাফল্যে তিনি ফের জায়গা পেলেন বাংলাদেশ জাতীয় দলে। জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটের দলেই আছেন তিনি।

মুমিনুল হক

গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই তারকা ব্যাটসম্যান রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ১৭ ম্যাচে ৩৫ গড়ে ৩৮৫ রান করেন তিনি। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৭৮ রান।

মোহাম্মদ নাঈম শেখ

ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে আছেন চ্যাম্পিয়ন আবাহনীর মোহাম্মদ নাঈম শেখ। ১৬ ম্যাচ খেলে ১৫ ইনিংসে ব্যাটিং করতে নেমে ৩৭৫ রান তুলেছেন। তার ব্যক্তিগত সর্বোচ্চ ৭০ রান।

লিগের সেরা ১০ ব্যাটসম্যান

নাম ইনিংস রান সর্বোচ্চ শতক ফিফটি
মিজানুর রহমান ১০ ৪১৮ ১০০* ১ ৩
মাহমুদুল হাসান জয় ১২ ৩৯২ ৮৫* ০ ২
নুরুল হাসান সোহান ১৫ ৩৮৯ ৬৬* ০ ১
মুমিনুল হক ১৫ ৩৮৫ ৭৮* ০ ২
নাঈম শেখ ১৫ ৩৭৫ ৭০ ০ ১
নাজমুল হোসেন শান্ত ১৫ ৩৬৮ ৬৫* ০ ২
রনি তালুকদার ১৬ ৩৬৭ ৫৯ ০ ৩
সাইফ হাসান ১৪ ৩৬৫ ৬০ ০ ৩
মোহাম্মদ মিঠুন ১৬ ৩৬১ ৬৭* ০ ৩
আনিসুল ইসলাম ইমন ১৩ ৩৫৮ ৬৪ ০ ২

Previous Post

বল হাতে লিগে সেরা যারা

Next Post

যে কারণে হঠাৎ টেস্ট দলে রিয়াদ

Related Posts

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স
বিশেষ প্রতিবেদন

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

6
টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

7
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯
বিশেষ প্রতিবেদন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

4
Next Post
যে কারণে হঠাৎ টেস্ট দলে রিয়াদ

যে কারণে হঠাৎ টেস্ট দলে রিয়াদ

Discussion about this post

সর্বশেষ..

২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন ফিল সিমন্স

জয় চাই, তবে ভবিষ্যতের দলও গড়তে হবে-বাংলাদেশ নিয়ে সিমন্সের ভাবনা

by cricbdadmin
0
6

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজে বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয়েছিল আব্দুল গাফফার সাকলাইনের। পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং সামর্থ্যের কারণে...

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

টি-টোয়েন্টিতে অসহায় বাংলাদেশ, হোয়াইটওয়াশের লজ্জায় টাইগাররা

by cricbdadmin
0
7

ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতি তখনও টাটকা। সেই আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ছোট সংস্করণের ক্রিকেটে পুরোপুরি ভিন্ন...

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ ১০৯

by cricbdadmin
0
4

চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আবারও হতাশ করেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামা স্বাগতিকরা শুরু থেকেই...

হৃদয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি যাত্রা শুরু, ব্যাটিংয়ে বাংলাদেশ

শেষ লড়াইয়ে নতুন সমীকরণ, তিন পরিবর্তন বাংলাদেশ দলে

by cricbdadmin
0
8

সিরিজের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পরাজয়ের কারণে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে আনন্দে ভাসছেন নাহিদা

by cricbdadmin
0
9

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশের মেয়েরা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে শুধু গুরুত্বপূর্ণ একটি জয়ই পায়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD