Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে সোহান-শামীম

June 25, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলে সোহান-শামীম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

জিম্বাবুয়ের বিপক্ষে সেরা দল নিয়েই লড়বে বাংলাদেশ। যেখানে তারুন্যের সঙ্গে অভিজ্ঞতার মিশেল থাকছে। সফরে তিন ফরম্যাটে সাকিব আল হাসান থাকছেন বাংলাদেশ দলে। দলে ফিরলেন নুরুল হাসান সোহানও। সফরে একমাত্র নতুন মুখ শামীম হোসেন পাটোয়ারী। তিনি জায়গা পেয়েছেন টি-টুয়েন্টি দলে।

সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার রাতে জিম্বাবুয়ের পথে দেশ ছাড়বে বাংলাদেশ দল। যেখানে এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে টাইগাররা। তার আগে বুধবার দল ঘোষণা করেছেবিাঙলাদেশ ক্রিকেট বোর্ড।

ঘোষিত সেই দলের ওয়ানডে থেকে বাদ পড়ে সৌম্য সরকার রয়েছেন শুধু টি-টুয়েন্টি দলে। মুস্তাফিজুর রহমান আছেনথাকছেন টি-টুয়েন্টি ও ওয়ানডে দলে। নাজমুল হোসেন শান্ত আছেন শুধুই টেস্ট দলে।

আলোচনায় ছিলেন সোহান। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলার পুরস্কার পেলেন তিনি। তিনি সবশেষ টেস্ট খেলেছেন ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রুবেল ছিলেন না। এবার ফিরলেন। আর সোহান সবশেষ ওয়ানডে খেলেন ২০১৬ সালের ডিসেম্বরে। তিনি ফের জায়গা পেলেন।

টি-টুয়েন্টি থেকে ছুটি পেয়েছেন মুশফিকুর রহিম। যদিও অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান আঙুলের চোটে মাঠের বাইরে। তারপরও তাকে রাখা হয়েছে টেস্টও ওয়ানডে দলে। চিকিৎসকরা আশাবাদী কথা শুনিয়েছেন।

দলে প্রথমবার সুযোগ পাওয়া শামীম ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন। আগ্রাসী ব্যাটিং, দারুণ বোলিং ও দুর্দান্ত ফিল্ডিং দিয়ে নজর কেড়েছেন চাঁদপুরের এই ক্রিকেটার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তিনি। এবারের ঢাকা লিগে ১০ ইনিংসে ১৮১ রান করেছেন তিনি।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু ৭ জুলাই টেস্ট দিয়ে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। ১৬, ১৮ ও ২০ জুলাই ওয়ানডের তিন ম্যাচ। ২৩ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৫ ও ২৭ জুলাই। সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

জিম্বাবুয়ে সফরের দল-

টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।

ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

টি-টুয়েন্টি দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD