Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় দলে ইনজুরির মিছিল, তবে…

June 19, 2021
in লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জাতীয় দলে ইনজুরির মিছিল, তবে…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্স্ ক্রিকেট সূচিতে সর্বনাশ। হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। বিশেষ করে জৈব-সুরক্ষা বলয়ে থেকে ক্লান্ত সিনিয়র ক্রিকেটাররা। এরমধ্যে এখন চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। সামনেই জিম্বাবুয়ে সফর। এই মাসের শেষ দিকে দল উড়াল দেবে আফ্রিকান দেশটিতে। এরপর শুরু হয়ে যাবে ব্যস্ত সূচি।

এই সফর শেষে করে দেশে ফিরেই সাকিব আল হাসানরা পাবে অস্ট্রেলিয়াকে। এরপর বিশ্বকাপ ঘিরে ব্যস্ততা। কিন্তু তার আগে ইনজুরির মিছিল বাংলাদেশ দলে। তামিম ইকবালসহ জাতীয় দলের চার ক্রিকেটার চোটে কাঁবু। ঢাকা প্রিমিয়ার লিগ থেকেই আক্রান্ত তারা।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তামিম ইকবাল। এই ওপেনার ভুগছেন হাঁটুর ইনজুরিতে। আবাহনী লিমিটেডের লিটন দাস কবজির ইনজুরিতে নামতে পারেন নি মাঠে। মোহামেডান স্পোর্টিংয়ের তাসকিন আহমেদের হাতে বলের একটা আঘাতে প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝখানে ছিঁড়ে গেছে। । প্রাইম ব্যাংকের মুস্তাফিজুর রহমানের কোমরে ব্যথা।

মিরপুরে শনিবার গণমাধ্যমের মুখোমুখি বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘জাতীয় দলের ৪-৫ জন খেলোয়াড় চোট সমস্যায় ভুগছেন। তামিম গত কয়দিন ধরে ওর হাঁটুতে ব্যথার কথা বলছিল। সমস্যার ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল। ও সার্বক্ষণিক ফিজিওদের তত্ত্বাবধানে আছে, বিশ্রামে আছে। আশা করছি পরিপূর্ণ বিশ্রাম নিশ্চিত করতে পারলে ৪-৫ দিনের মধ্যে ব্যথার তীব্রতা কমে আসবে। পরিপূর্ণ বিশ্রাম নিলে ভালোই সেরে উঠবে এবং জিম্বাবুয়ে সফরে সমস্যা হওয়ার শঙ্কা নেই এ মুহূর্তে।’

তামিমের ইনজুরি নিয়ে দেবাশীষ জানান, ‘তামিম গত কয়দিন ধরে ওর হাঁটুতে ব্যথার কথা বলছিল। সমস্যার ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল। তিন দিন আগে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় আমরা সবাই মিলে মনস্থির করেছি- ভবিষ্যতে পারফরম্যান্সের স্বার্থে এই ইনজুরির এখনই পরিচর্যা দরকার। সেই মোতাবেক ও এখনই খেলা থেকে বেড়িয়ে আসে। ও সার্বক্ষণিক ফিজিওদের তত্ত্বাবধানে আছে, বিশ্রামে আছে।’

তাসকিনের ইনজুরি প্রসঙ্গেয়ে দেবাশীষ চৌধুরী বলেন, ‘তাসকিনের প্রথম ও দ্বিতীয় আঙুলের মাঝখানে ছিঁড়ে যায়। এটা ওর আগেই ছিল, নতুন করে আবার হয়েছে। কসমেটিক সার্জন দ্বারা যথাযথভাবে তার সার্জারি করা হয়েছে। যেহেতু নন-বোলিং আর্ম, ওর বোলিংয়ে সমস্যা হওয়ার কোনো কারণ দেখছি না। ২-১ দিন বিশ্রাম নেওয়ার পর ওর বোলিং আবার নতুন করে শুরু করতে পারবে।’

লিটন দাসকে নিয়ে বিসিবির চিকিৎসক বলেন, ‘লিটন গত দুই সপ্তাহের বেশি সময় ধরে রিস্ট স্ট্রেইনের (কবজির ব্যথা) সমস্যায় ভুগছেন। গতকাল পর্যন্ত ক্লাবের ফিজিওর যে রিপোর্ট পেয়েছি সেখানে দেখা যাচ্ছে ওর দুই হাতের শক্তি এবং দুই হাতের অন্যান্য ফিজিওথেরাপি স্বাভাবিক মাত্রায় চলে এসেছে। এখন দরকার ম্যাচ প্র্যাকটিস। যখনই লিটন প্র্যাকটিস করবে বা ম্যাচ খেলবে তখন বোঝা যাবে ইনজুরির বর্তমান অবস্থা।’

সুখবর দিলেন মুস্তাফিজকে নিয়ে, ‘মুস্তাফিজ কোমরের ব্যথার কথা জানিয়েছিল আমাদের। যেহেতু আমাদের হাতে সময় কম, খুব তাড়াতাড়ি ওর লো ব্যাকে স্ক্যান করিয়েছি। স্ক্যানে খারাপ কোনো ইনজুরির লক্ষণ দেখিনি। ২-১ দিনের পরিচর্যায় ব্যথাটা অনেক কমে গেছে।’

Previous Post

আষাঢ়ের বৃষ্টিতে মাঠের বাইরে ডিপিএল

Next Post

সুপার লিগের নতুন সূচি

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
টানা দুই জয়ের পর পথ হারাল রূপগঞ্জ

সুপার লিগের নতুন সূচি

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD