Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home মাঠের বাইরে

মুশফিকের পর ফিলিস্তিনিদের পাশে সাব্বির-সানি

May 21, 2021
in মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মুশফিকের পর ফিলিস্তিনিদের পাশে সাব্বির-সানি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফিলিস্তিনের গাজা তছনছ। ইসরায়েলের আগ্রাসনে প্রতিদিনই বাড়ছে মৃত্যের সংখ্যা। ঘর বাড়ি হারাচ্ছেন অনেকেই। ঠিক এমন সময়ে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সরব ক্রীড়া বিশ্ব। যেখানে বাদ থাকছে না বাংলাদেশ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলি দখলদার বাহিনীর হামলা অব্যাহত থাকার পর ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তার সঙ্গে যোগ দিলেন জাতীয় দলের দুই সাবেক ক্রিকেটার সাব্বির রহমান ও আরাফাত সানি।

মঙ্গলবার রাতে ব্যক্তিগত অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট দিলেন মুশফিক। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে সঙ্গে তিনি লিখেছেন, ‘আমি, বাংলাদেশ থেকে মুশফিকুর রহিম, ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’ সঙ্গে হ্যাশট্যাগ দিলেন, ‘শক্ত থেকো, ফিলিস্তিন।’

গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার শিকার হওয়া ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন দুই ক্রিকেটার আরাফাত সানি ও সাব্বির রহমানও প্রতিবাদে সরব। মুশফিকের একদিন পরই তারা সরব। বুধবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে এ সেভ প্যালেস্টাইন লেখা একটি ছবি পোস্ট করেন তিনি। যেখানে সাব্বির লিখেছেন, ‘আমি, সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের সঙ্গে দাঁড়াচ্ছি।’

এই তারকা ক্রিকেটারের পোস্ট শেয়ার করেছেন জাতীয় দলের আরেক সাবেক খেলোয়াড় আরাফাত সানি। এই স্পিনার পোস্টটি শেয়ার করে তার ফেসবুক পেজে লিখলেন, ‘এটা দেখে ভাল লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।’

এছাড়া বিভিন্ন দেশের ফুটবলাররা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ভার্চুয়াল প্রতিবাদ জানাচ্ছেন। লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ, সাদিও মানে, ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ, আর্সেনালের মোহামেদ এলনিনিসহ আরও অনেকে প্রতিক্রিয়া জানেয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভুত হামজা চৌধুরী তার লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের উদযাপনে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে সংহতি জানিয়েছিলেন ফিলিস্তিনিদের প্রতি।

এরমধ্যে বকে সপ্তাহ ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামলায় এখন অব্দি ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৬২ জনই শিশু। ঘর হারিয়েছেন ৫২ হাজারের বেশি ফিলিস্তিন।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD