Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

র‍্যাঙ্কিংয়ে সুখবর শান্ত-তামিম-মুমিনুলের

April 29, 2021
in মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
র‍্যাঙ্কিংয়ে সুখবর শান্ত-তামিম-মুমিনুলের
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

সমালোচনার তোপের মুখে ঠিকই নিজেকে মেলে ধরলেন তিনি। দলে টিকে থাকার লড়াইয়ে নাজমুল হোসেন শান্ত নিজেকে উজাড় করে দিলেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডিতে প্রথম টেস্টে এই সাফল্যে র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে শান্তর। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় এগিয়েছেন প্রথম টেস্টে দাপট দেখানো মুমিনুল হক-তামিম ইকবালও। র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার ঘোষণা করেছে আইসিসি।

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। এই টেস্টে সাফল্য পেয়েছেন শান্ত-মুমিনুলরা। ম্যাচের প্রথম ইনিংসে ১৬৩ রান করেন শান্ত। তার পধ ধরে র‍্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে শান্ত এখন ১১৫তম স্থানে। দেশের বাইরে প্রথম ও ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করা মুমিনুল পাঁচ ধাপ এগিয়েছেন। ১২৭ রানের ইনিংস খেলে ক্যাপ্টেন যুগ্মভাবে ৩১তম স্থানে। তার সঙ্গে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর।

সেঞ্চুরি না পেলেও সফল তামিম। প্রথম ইনিংসে ৯০ রান করে আউট। এরপর দ্বিতীয় ইনিংসে ৭৪ রানে অপরাজিত। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে তিনি। উন্নতি হয়েছে দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভার। ক্যারিয়ার সেরা ২৪৪ রানের ইনিংসে শ্রীলঙ্কা অধিনায়ক ১৫তম স্থানে। ১৬৬ রান করে ধনাঞ্জয়া ২৮ নম্বরে।

এদিকে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ জায়গাগুলোয় আসেনি কোনো পরিবর্তন। এক থেকে পাঁচে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন, ইংল্যান্ডের জো রুট ও ভারতের বিরাট কোহলি।

টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কারো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স শীর্ষে। এরপরই ভারতের রবিচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের নিল ওয়্যাগনার, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। বাংলাদেশের তারকা সাকিব আল হাসান রয়েছেন পাঁচ নম্বরে।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের তালিকার শীর্ষে ইংল্যান্ডের দাভিদ মালান ও অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। অলরাউন্ডারদের তালিকায় নাম্বার ওয়ান আফগানিস্তানের মোহাম্মদ নবি। দুইয়ে সাকিব।

Previous Post

শরিফুলের টেস্ট অভিষেক, বোলিংয়ে বাংলাদেশ

Next Post

করুণারত্নের ব্যাটে ফের সেঞ্চুরি, চাপে বাংলাদেশ

Related Posts

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

9
নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

8
অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান
বিশেষ প্রতিবেদন

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

7
Next Post
করুণারত্নের ব্যাটে ফের সেঞ্চুরি, চাপে বাংলাদেশ

করুণারত্নের ব্যাটে ফের সেঞ্চুরি, চাপে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
9

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
8

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
5

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD