Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তামিম-শান্তর ব্যাটে এক যুগ পর ‘সেঞ্চুরি’

April 23, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিম-শান্তর ব্যাটে এক যুগ পর ‘সেঞ্চুরি’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামের ঘাসে ঢাকা উইকেটে টস জিতে মুমিনুল হক ব্যাটিং নিতে চমকে গিয়েছিলেন অনেকেই। তবে অধিনায়কের সিদ্ধান্ত যৌক্তিক করে তুলেন দুজন। শ্রীলঙ্কার বিপক্ষে তামিম ইকবাল ও নাজমুল হাসান শান্তর দারুণ জুটিতে পথ খুঁজে পায় বাংলাদেশ।

শান্ত-তামিমের ব্যাটে প্রায় ভুলে যাওয়া এক কীর্তির স্মৃতি ফিরে এসেছে। দেশের বাইরের টেস্টে দু’জন গড়েন দ্বিতীয় উইকেটে শতরানের জুটি। শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনে বুধবার দ্বিতীয় সেশনে তামিম আউটের আগে গড়েন ১৪৪ রানের জুটি।

তামিম-শান্ত এই জুটি দিয়ে প্রায় এক যুগ পর বিদেশের মাঠে টেস্টে দ্বিতীয় জুটিতে সেঞ্চুরি পায় বাংলাদেশ দল। সবশেষ সেঞ্চুরি জুটিতেও ছিলেন তামিম ইকবাল। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে। তখন আরেক বাঁহাতি জুনায়েদ সিদ্দিকের সঙ্গে তামিমের তুলেন ১৪৬ রান।

সব মিলিয়ে দেশের বাইরে ৫৬ টেস্ট খেলেছে বাংলাদেশ। এর আগে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ জুটি ছিল তামিম ও ইমরুল কায়েসের ৭০। সেটিও সেন্ট ভিনসেন্টে, ২০১৪ সালে। সেটি টপকান তামিম-জুনায়েদ। দেশের বাইরে টেস্টে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি হাবিবুল বাশার ও জাভেদ ওমর বেলিমের। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে পেশাওয়ারে ১৬৭ রানের জুটি গড়েন তারা।

সব মিলিয়ে দ্বিতীয় উইকেটে বাংলাদেশের রেকর্ড ইমরুল কায়েস ও শামসুর রহমান শুভর। শ্রীলঙ্কার বিপক্সে ২০১৪ সালে চট্টগ্রামে দুজন গড়েন ২৩২ রানের জুটি।

এমন কীর্তির দিনে বুধবার তামিম ফেরেন আক্ষেপ নিয়ে। তার ব্যাট থেকে আসে ৯০ রান। তবে স্বস্তির খবর শান্ত-মুমিনুলের ব্যাটে চার বিরতির সময় ২ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২০০ রান।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD