Friday, May 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফেরার লড়াই শুরু সৌম্যর

April 14, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফেরার লড়াই শুরু সৌম্যর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দুঃসময়ে দাঁড়িয়ে তিনি। ব্যাটে রান নেই। কিছুতেই কিছু হচ্ছে না। এ কারণে জাতীয় দলে জায়গা হারালেও হাল ছাড়েন নি সৌম্য সরকার। ফের ঘুরে দাঁড়াতে লড়াই শুরু এই তারকা ক্রিকেটারের। এবার জাতীয় দলে জায়গা পাকা করতে চান। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর কেটে যাওয়ার পর নিজের অবস্থান পোক্ত করতে নতুন করে ভাবছেন।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ মিজানুর রহমান বাবুলের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করেছেন সৌম্য। মিরপুরের একাডেমি মাঠে ঘণ্টাখানেক শরীরের ভারসাম্য নিয়ে কাজ করলেন। এরপরই মিজানুর রহমান বলেন, ‘সৌম্যদের যে ব্যাচটা… অনূর্ধ্ব-১৭ থেকে আমি ওদের কোচ ছিলাম। ওরা মনে করে যে পুরোনো স্যারদের কাছে ফিরে যাই। স্যাররা তো শুরু থেকে আমাদের দেখেছে, এখন কী অবস্থায় আছি। সে আস্থা থেকে হয়তো বলছে স্যার একটু দেখেন।’

মিজানুর একইসঙ্গে জানালেন, ‘গতকাল কিছুক্ষণ ছিলাম, আজও কাজ করেছি। সৌম্য অনেকদিন রান করতে পারছে না। কিছুটা তো হতাশ। যেহেতু আমাদের দিয়ে হাতেখড়ি, কিছু দায়িত্ব থাকে তাদের ওপর। আমরা যদি কিছুটা হলেও তাদের ফর্মে ফিরিয়ে আনতে পারি, সেটা আমাদের জন্যও ভালো লাগবে, ওদের জন্যও ভাল লাগবে।’

সৌম্যর সমস্যা কোথায়? বিসিবির কোচ মিজানুর বলেন, ‘দেখুন, অল্প কিছু টেকনিক্যাল সমস্যা তো হয়েছেই নয়তো রান করতে পারতো। সৌম্য বুঝতে পেরেছে যে ওর ব্যাটিংয়ে ভারসাম্যে কিছুটা সমস্যা ছিল। ওটা নিয়েই কাজ করা হচ্ছে, অন্য সব ঠিকঠাক আছে।’

সৌম্যর মতো যারা তার হাত দিয়ে এসেছে তাদের অফফর্ম নিয়ে ভাবেন মিজানুর। বলেন, ‘যারা আমাদের হাত দিয়ে উঠে এসেছে, তাদের আমরা ফলো করার চেষ্টা করি। যাদের গড়ে ওঠার পেছনে আমাদের সামান্যতম অবদানও আছে। এখন জাতীয় দলে খেলে তবুও আমরা তাদের ফলো করি যে কী রকম খেলছে। ভালো খেললে ভালো লাগে, অফ ফর্মে থাকলে কিছুটা তো খারাপ লাগেই।’

সৌম্য নিউজিল্যান্ড সফরে তিন ওয়ানডেতে মাত্র ৩৩ রান ও তিন টি-টুয়েন্টি করেন ৬৬ রান। ক্যারিয়ারে ১৬ টেস্টে ২৭.৭০ গড়ে এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে ৮৩১। ৬১ ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও ১১ হাফ সেঞ্চুরিতে তুলেছেন ১৭৬৮ রান। এবার নিজের জায়গা পোক্ত করার সংগ্রাম তার।

Previous Post

সাকিবকে নিয়ে যা বললেন হরভজন

Next Post

সাকিবের ৫০

Related Posts

‘অবশ্যই আমরা নির্বাচন করব’
বিশেষ প্রতিবেদন

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

5
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

5
টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

7
Next Post
সাকিবের ৫০

সাকিবের ৫০

Discussion about this post

সর্বশেষ..

‘অবশ্যই আমরা নির্বাচন করব’

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্য নিয়ে প্রশংসা কুড়ালেও বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জাতীয় দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বিসিবি নির্বাচন নিয়ে কঠোর বার্তা তামিমের

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে ঘিরে স্বচ্ছতা ও নিরপেক্ষতার বার্তা দিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। আগামী ৭...

টেস্ট সিরিজে ছুটিতে বাংলাদেশের স্পিন কোচ মুশতাক

পাকিস্তানের হারে বিষণ্ন মুশতাক, তবু বাংলাদেশের সাফল্যে গর্বিত

by cricbdadmin
0
7

পাকিস্তানকে হারিয়ে সিলেটে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
10

পাকিস্তান সিরিজে সাফল্যের আনন্দের আবহে আবারও ব্যস্ত সূচিতে ফিরছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। এবার তাদের দেখা যাবে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বিশ্বকাপ বিতর্কে বিস্ফোরক তামিম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি হয়ে উঠেছিল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার সিদ্ধান্ত। সেই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD