Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শ্রীলঙ্কা পৌঁছেই তিনদিন কোয়ারেন্টাইন টাইগারদের

April 11, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শ্রীলঙ্কা পৌঁছেই তিনদিন কোয়ারেন্টাইন টাইগারদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রস্তুতি নিতে সময় খুব একটা পায়নি দল। নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে দিন কয়েক আগেই। এরমধ্যে এবার উড়াল দিতে হচ্ছে শ্রীলঙ্কায়। সব ঠিক থাকলে সোমবার দুপুরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে শ্রীলঙ্কার পথে এদিন ঢাকা ছাড়বে মুমিনুল হকের দল। ২১ জনের স্কোয়াডের সঙ্গে কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ ও বিসিবি অফিসিয়ালসহ ৪০ থেকে ৪১ জনের দল নিয়ে করোনাকালীন সময়ে এ সফরে যাবে।

শ্রীলঙ্কায় দুই টেস্টের এই সিরিজের জন্য গত শুক্রবার ২১ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবারের মতো জাতীয় দলে দুই পেসার শহীদুল ইসলাম ও মুকিদুল ইসলাম মুগ্ধ। শনিবার দলের সঙ্গে মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনে দেখা গেল তাদেরও। ছিলেন শুভাগত হোম চৌধুরীও। পাঁচ বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি।

শ্রীলঙ্কায় সব মিলিয়ে তিনদিনের কোয়ারেন্টাইন করবে বাংলাদেশ দল। যদিও দেশটিতে সাতদিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। তবে ১২ তারিখ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিনদিনের রুম কোয়ারেন্টাইন মুমিনুল হকদের।এটা নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এরপরই প্রস্তুতি ম্যাচ ১৭ থেকে ১৮ এপ্রিল।

সফরের দুটি টেস্ট ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই দুই ম্যাচ খেলেই দেশে ফিরবে টাইগাররা।

শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত প্রাথমিক টেস্ট দল

মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, নুরুল হাসান।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD