Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

টেস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কা যাচ্ছেন নাফীস

April 11, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
টেস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কা যাচ্ছেন নাফীস
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কা যাচ্ছেন নাফীস

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ দলের সঙ্গে এর আগেও একাধিকবার দেশের বাইরে গেছেন তিনি। তবে এবারের যাত্রা নিশ্চিত করেই ভিন্ন। কারণ ক্রিকেটার হিসেবে নন, শাহরিয়ার নাফীস শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন কর্মকর্তা হয়ে। কিছুদিন আগেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজারের দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে লঙ্কা সফরে যাবেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

মজার ব্যাপার হলো নাফীসের টেস্ট অভিষেক শ্রীলঙ্কার বিপক্ষে, ২০০৫ সালে কলম্বোতে। এবার বিসিবির দায়িত্ব পেয়ে সেই শ্রীলঙ্কাতেই প্রথম সফর করছেন তিনি। এ কারণেই শনিবার জাতীয় দলের ক্রিকেটার, কোচদের সঙ্গে করোনার টিকাও নিয়েছেন সাবেক এই তারকা ক্রিকেটার। প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার শ্রীলঙ্কার পথে উড়াল দেবে বাংলাদেশ দল। দুই টেস্টের জন্য ২১ জনের প্রাথমিক দল এরইমধ্যে ঘোষণা করেছে বিসিবি। যেখানে কোচ, সাপোর্ট স্টাফ ও বিসিবি কর্মকর্তা মিলিয়ে মোট ৪১ জন যাচ্ছেন শ্রীলঙ্কা সফরে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি চার্টার্ড ফ্লাইটে করে দেশ ছাড়বে মুমিনুল হকের দল।

অবশ্য শ্রীলঙ্কা যাচ্ছেন না ফিল্ডিং কোচ রায়ান কুক। নিউজিল্যান্ড সফর থেকে ক্রিকেটারদের সঙ্গেই দেশে ফিরে গেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং পরামর্শক জন লুইস। এর মধ্যে শুক্রবার রাতে ঢাকায় এসেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

প্রথম টেস্টের আগে প্রাথমিক দল ছোট করা হবে। ঘোষণা করা হবে ১৬ সদস্যের দল। বাকি ক্রিকেটাররা ২৯ এপ্রিলের দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরে আসবেন।

১২ তারিখ শ্রীলঙ্কায় পৌঁছানোর পর তিনদিনের রুম কোয়ারেন্টাইন মুমিনুল হকদের। তারপরই শুরু মাঠের অনুশীলন। প্রস্তুতি ম্যাচ ১৭ থেকে ১৮ এপ্রিল। সফরের দুটি টেস্ট ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট শুরু ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট শুরু ২৯ এপ্রিল থেকে।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD