Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

লকডাউনে মাঠে থাকবেন সালমা-জাহানারারা!

April 4, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লকডাউনে মাঠে থাকবেন সালমা-জাহানারারা!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের লকডাউনের ঘোষণা দেন। এরপরই প্রশ্ন উঠেছে-লকডাউনের মধ্যে বাংলাদেশের ক্রিকেটের কার্যক্রম চলবে কিভাবে?

রোববার, ৪ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ ইমার্জিং দল ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের মধ্যকার সিরিজ। সেই কী আদৌ হবে!

এর আগেই গত বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। পরিস্থিতি ঠিক হলেই ফের শুরু হবে প্রথম শ্রেণির এই আসর। তবে লকডাউনেও চলবে মেয়েদের ক্রিকেট। রোববার থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে নারী ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ।

এই সিরিজ যথারীতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে লড়াই। জৈব সুরক্ষা বলয়ে সিরিজটি অনুষ্ঠিত হবে বলেই আশাবাদী বোর্ড। বাকি ম্যাচগুলো নিয়েও এখনই শঙ্কার কিছু দেখছে না তারা।

গণমাধ্যমে বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত= সিদ্ধান্ত সিরিজ চলবে। যে পরিবেশের মধ্যে দলগুলো আছে, দর্শক অ্যালাউ করছি না। প্রত্যেকেই বায়ো-বাবল সিকিউরিটির মধ্যে আছে। আগামীকাল রোববার আমাদের প্রথম ম্যাচ। সরকারি কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমাদের সিরিজ চলবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদের প্রতি বার্তা হচ্ছে সিরিজ চলবে।’

পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। প্রথম ওয়ানডে রোববার। বাকি ম্যাচগুলোযথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। প্রতিটি ম্যাচই হবে সিলেটে।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD