Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

করোনায় আক্রান্ত আশরাফুল-আকবর

March 29, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
করোনায় আক্রান্ত আশরাফুল-আকবর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরমধ্যে ক্রীড়াঙ্গনেও দুঃসংবাদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ড শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম রাউন্ডের পর এখানেও খেলার কথা ছিল আশরাফুল-আকবরের। আকবর খেলছেন রংপুরের হয়ে, আশরাফুল বরিশালের।কিন্তু করোনা পজিটিভ ফল আসায় দলের বাইরে এই দুই ক্রিকেটার।

রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে সোমবার থেকে খুলনার মুখোমুখি রংপুর। বিকেএসপিতে রাজশাহীর বিপক্ষে মাঠে নেমেছে বরিশাল।

রোববার দুপুরে করোনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছেন আশরাফুল। পজিটিভ আসার পরই ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন তিনি। সতর্কতার জন্য দ্বিতীয় পরীক্ষার নমুনাও দিয়েছেন তিনি। মোহাম্মদ আশরাফুল দেশবাসীর কাছে কাছে দোয়া চেয়ে বলেছেন, ‘দ্বিতীয় পরীক্ষায় যেন ভালো খবর আসে, সেজন্যে দোয়া করবেন আমার জন্য। তবে এখনো আমার শরীরে কোনো উপসর্গ নেই। কোনো অসুবিধাও হচ্ছে না আমার।’

জাতীয় লিগে প্রথম ইনিংসে ৪৮ রান করেন আশরাফুল। দ্বিতীয় ইনিংসে মাত্র এক রান করেই আউট হন তিনি।

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD