Saturday, April 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমদের আক্রমণাত্মক হওয়ার পরামর্শ ব্যাটিং কোচের

March 25, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমদের আক্রমণাত্মক হওয়ার পরামর্শ ব্যাটিং কোচের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সিরিজের প্রথম ওয়ানডেতে ঠিকমতো ব্যাট চালাতে পারেনি বাংলাদেশ দল। তবে দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে ২৭১ রান তুলেছিল টাইগাররা। কিন্তু স্কোরবোর্ডে রান উঠতে পারত আরও। সংগ্রহটা তিন শর কাছাকাছি পৌঁছে যেতে পারত। তেমনটা হওয়ায় ঘুরে-ফিরে আসছে দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের নাম—তামিম ইকবাল আর মুশফিকুর রহিম। ইনিংসের মাঝপথে তারা যেন নিজেদের খোলসে আবদ্ধ করে ফেললেন। তাই সিরিজের শেষ ম্যাচে তাদের আক্রমণাত্মক হওয়ার পরামর্শ ব্যাটিং কোচ জন লুইসের।

প্রথম ১০ ওভারে স্কোরবোর্ডে কম রান উঠলেও বাংলাদেশ দল বড় সংগ্রহে সক্ষম। এজন্য অভিজ্ঞরা মাঝের ওভারগুলোতে একটু দ্রুত রান করতে হবে। তাই দায়িত্ব নিতে তামিম-মুশফিকদের। এ ব্যাপারে জন লুইস বলেন, ‘আমি মনে করি প্রথম ১০ ওভারে খুব বেশি রান স্কোরবোর্ডে না উঠলেও সেই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব, যদি আমাদের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা ইনিংস মেরামতে খুব বেশি মনোযোগী না হয়ে ওঠে।’

কিউই সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে ভরাডুবির মূল কারণ ছিল প্রথম ১০ ওভারে একটু বেশিই উইকেট হারিয়ে ফেলা। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে তেমন কিছু ঘটেনি তামিম আর সৌম্যর জুটিতে। এজন্য আক্রমণাত্বক খেলার কথা বলছেন জন লুইস,‘যদি প্রথম ১০ ওভারে উইকেট না পড়ে, এমনকি একটি উইকেটও যদি পড়ে, তাতেও স্কোরবোর্ডে ৩০-৪০ রান উঠলে ঠিক আছে। ডানেডিনে প্রথম ১০ ওভারে দু-তিনটি উইকেট পড়ে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণটা পুরোপুরি নিউজিল্যান্ডের কাছে চলে যায়। তবে সৌম্য-তামিমের জুটিটা মিঠুনকে স্বাধীনতা দিয়েছে। সে হাতখুলে খেলতে পেরেছে বলেই বাংলাদেশ লড়াই করার মতো স্কোর পেয়েছিল।’

সিরিজের দ্বিতীয় ম্যাচে দারুণ খেলা মিথুনকে প্রশংসা করতে ভুল করেননি লুইস, ‘বিদেশের মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের কিছু ব্যাপার নিয়ে বাড়তি চিন্তা করতে হয়, সেগুলোর মধ্যে আছে নতুন বলে উঁচু মানের পেস বোলিং সামলানো আর উইকেটের বাড়তি বাউন্স। তামিম অন্যদের চেয়ে অভিজ্ঞ। সে তাঁর অভিজ্ঞতা ব্যবহার করে ক্রাইস্টচার্চে ইনিংসের ভিত গড়েছে। সেটি ইনিংসের দ্বিতীয় অংশে আমাদের সহায়ক হয়েছে। ক্রাইস্টচার্চ মিঠুন দুর্দান্ত ব্যাটিং করেছে। সে চেষ্টা করেছে বলের লাইনে গিয়ে ব্যাটিং করতে। অফসাইডের দিকে খুব বেশি মন না দিয়ে লেগসাইডকে সে রান করার পথ বানিয়েছে। বল যখন ঢাকা কিংবা চট্টগ্রামের চেয়ে বেশি বাউন্স করবে, তখন এভাবে খেলাটাই উত্তম। মিঠুন সে খেলাটাই খেলেছে।’

Previous Post

বাংলাদেশ সিরিজেই দর্শক ফেরাচ্ছে শ্রীলঙ্কা

Next Post

নিজের একাডেমিতে ছাত্রদের সঙ্গে সাকিব

Related Posts

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

9
আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই
বিশেষ প্রতিবেদন

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

1
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
ক্রিকেট ক্যানভাস

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

8
Next Post
নিজের একাডেমিতে ছাত্রদের সঙ্গে সাকিব

নিজের একাডেমিতে ছাত্রদের সঙ্গে সাকিব

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

by cricbdadmin
0
9

ওয়ানডে ও টি-টোয়েন্টি -দুই সংস্করণেই সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যর্থতার সময় পেছনে ফেলে দলটি এখন...

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

by cricbdadmin
0
1

১৯৯৭ সালের ১৬ জুলাই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ দিন হয়ে আছে। সেদিন হঠাৎই দেশের ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে আসেন...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

টানা দুই হারে সিরিজ খুইয়ে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

by cricbdadmin
0
8

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেও হারের মুখ দেখেছে বাংলাদেশ নারী দল, যার ফলে সিরিজ হার নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। প্রথম...

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

নাহিদা-শারমিনকে জরিমানা করল আইসিসি

by cricbdadmin
0
6

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী ক্রিকেট সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন...

শান্তর সেঞ্চুরি, মুস্তাফিজের ঝড়ে সিরিজ বাংলাদেশের

স্পিনের দেশে এবার পেসের জয়

by cricbdadmin
0
7

বাংলাদেশে ক্রিকেট খেলতে এলে প্রতিপক্ষ দলগুলোর প্রস্তুতি প্রায় একই ছকে বাঁধা থাকে। স্পিনারদের ভিডিও দেখা, টার্নিং উইকেটের অনুশীলন, ধীরগতির বল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD