ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আগামী মাসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। এই সিরিজের মধ্যে দিয়ে ঘরের মাঠে দর্শক ফেরাবে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমনটাই বৃহস্পতিবার নিশ্চিত করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ২১ এপ্রিল প্রথম টেস্টে মুখোমুখি হবে দুই দল। সিরিজের দুই টেস্টই অনুষ্ঠিত হবে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিয়ে আবারো ঘরের মাঠে দর্শক ফেরাতে যাচ্ছে শ্রীলঙ্কা। যদিও ধারণ ক্ষমতার কতভাগ দর্শক মাঠে বসে খেলা উপভোগ করতে পারবে, এ সম্পর্কে কিছু জানাইনি দেশটি।
এরআগে করোনা বিরতির পর এসএলসি ঘরের মাঠে আয়োজন লঙ্কান প্রিমিয়ার লিগ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে ঐ সময়ে দর্শকদের প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু এবার দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির ক্রিকেট বোর্ড।



