Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সিরিজ জিতলেও বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড

March 25, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিরিজ জিতলেও বাংলাদেশকে সমীহ করছে নিউজিল্যান্ড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এক ম্যাচ আগেই এরইমধ্যে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের লক্ষ্য এবার শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের আরও ১০ পয়েন্ট নিশ্চিত করা। কিন্তু কাজটা যে সহজ হবে তা এরইমধ্যে টের পেয়েছে কিউইরা। যে কারণে সফরকারীদের শেষ ম্যাচে হালকাভাবে নিচ্ছে তারা। ব্যাপারটি নিশ্চিত করেছেন চোট কাটিয়ে ফেরা রস টেইলর।

শেষ ম্যাচের আগে টেইলর বলেন, ‘এটা আনন্দদায়ক যে আমরা সিরিজ ইতিমধ্যে জিতে গেছি। কিন্তু বিশ্বকাপের জন্য পূর্ণ পয়েন্ট জেতা হয়নি এখনও। বলতে দ্বিধা নেই, বিশ্বকাপের চিন্তা এখন করতেই হচ্ছে। পুরো মৌসুমেই আমরা দেখেছি দলগুলো যারা কোয়ারেন্টাইন শেষ করে মাঠে নামছে তাদের খানিকটা সময়ের লাগছে। শেষ ম্যাচে ভাগ্য আমাদের পাশে ছিল। বাংলাদেশ কিছু সুযোগ হাতছাড়া করেছে। তবে আমি নিশ্চিত তারা মাথা উঁচু করে ওয়ানডে সিরিজ শেষ করতে চাইবে।’

সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে স্বরূপে ফেরে দলটি। কয়েকটি ক্যাচ মিস না করলে হয়তো কিউই সফরে প্রথম জয়ের স্বাদও পেত তারা। এ নিয়ে টেইলর বলেন, ‘আমি মনে করি না, তারা শেষ ম্যাচে জয়ের থেকে খুব একটা দূরে ছিল। ম্যাচের ওই মুহূর্তে ক্যাচগুলো ধরতে পারলে আমরা চাপে পড়ে যেতাম। কারণ এরপর ব্যাটিংয়ে যারা ছিল তারা পর্যাপ্ত খেলার সুযোগ পায়নি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সব সময়ই ভয়ংকর দল। খেলাটা যদি বাংলাদেশে হতো তাহলে আরও বেশি ভয়ে থাকতে হতো। ধীর গতির ওই ধরণের কন্ডিশনে তারা দারুণ দল। ক্রাইস্টচার্চেও এমন কিছু পেয়েছিল।’

Related Posts

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের
বিশেষ প্রতিবেদন

ডাবল সেঞ্চুরি হলো না মিঠুনের

0
সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD