ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একটি অনলাইন পোর্টালে ফেসবুক লাইভে কয়েকদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটের উন্নয়নের বিষয়ে বিস্ফোরক সব মন্তব্য করেন সাকিব আল হাসান। যে কারণে দেশের ক্রিকেটাঙ্গন পুরো উত্তাল। এরইমধ্যে সোমবার রাতে অনেকটা চুপিসারেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব।
সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টার পর হযরত শাহজালাল (র.) বিমানবন্দরে অবতরণ করেন সাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়াসিম খান।
সাম্প্রতিক সব ঘটনার বিষয়ে সাকিবের প্রতিক্রিয়া জানতে সোমবার রাতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন গণমাধ্যমকর্মীরা। কিন্তু সবার চোখের আড়াল করে আড়াইটার পর বিমানবন্দর ত্যাগ করেন সাকিব। বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা এ খবর জানান।
হঠাৎ করেই কেন সাকিব দেশে ফিরলেন? এ প্রশ্ন এখন সবার মনে। অনেকে অবশ্য মনে করছেন,
হয়তো বোর্ডের সঙ্গে জরুরি বৈঠকের জন্য ফিরেছেন সাকিব। তবে খোঁজ নিয়ে জানা গেছে, সাকিবের এবারের দেশে আসার সূচি পূর্বনির্ধারিত।



