Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন

March 9, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্রিকেট খেলাটাকে আরও জনপ্রিয় করে তুলতে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার অংশ হিসেবেই মাসের সেরা ক্রিকেটার বেছে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তার পথ ধরেই ফেব্রুয়ারি মাসের সেরা রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন তিনি।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট আর ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কাইল মেয়ার্সকে পেছনে ফেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার অশ্বিন। ভারতের এই অলরাউন্ডার ব্যাট-বলে দাপট দেখিয়েই সেরা। নারী ক্রিকেটে একই মাসের সেরা নির্বাচিত হলেন ইংল্যান্ডের ব্যাটার ট্যামি বিউমন্ট।

মঙ্গলবার তাদের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এ বছরের শুরু থেকেই ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কার দেওয়া শুরু করেছে আইসিসি। জানুয়ারির সেরা হন ভারতের কিপার-ব্যাটসম্যান রিশাব পান্ত। মেয়েদের সেরা দক্ষিণ আফ্রিকার পেসার শাবনিম ইসমাইল।

ফেব্রুয়ারি মাসে চমক দেখান অশ্বিন। প্রথম টেস্টে চেন্নাইয়ে ৯ উইকেট, ৪০ রান করেন। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে নেন ৮ উইকেট।দ্বিতীয় ইনিংসে করেন ১০৬ রান। তৃতীয় টেস্টে আহমেদাবাদে ৭ উইকেট। এই টেস্টেই ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলেন। সব মিলিয়ে তিন টেস্টে ২৪ উইকেটের সঙ্গে করেন ১৭৬ রান।

আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে দুই বিভাগ থেকে নির্বাচন করা হয় ফেব্রুয়ারি মাসের সেরা দুই ক্রিকেটার। আইসিসি ভোটিং একাডেমিতে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা।

Previous Post

এবার কুইন্সটাউনে ক্যাম্প মুশফিক-তামিমদের

Next Post

সাইফের ব্যাটে জিতল ইমার্জিং

Related Posts

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

0
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

8
ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

10
Next Post
সাইফের ব্যাটে জিতল ইমার্জিং

সাইফের ব্যাটে জিতল ইমার্জিং

Discussion about this post

সর্বশেষ..

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
0

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
8

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

অস্ট্রেলিয়া সফরের অপেক্ষায় নাইম হাসান

ক্রিকেটার নাঈমকে হেনস্তার অভিযোগে তোলপাড়, উদ্বেগ বিসিবির-তদন্ত দাবি

by cricbdadmin
0
7

চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হয়রানি ও শারীরিক নির্যাতনের অভিযোগ ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD