Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

তৃষ্ণার বিধ্বংসী বোলিং, ৬ উইকেটে জয় নীলের

March 6, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তৃষ্ণার বিধ্বংসী বোলিং, ৬ উইকেটে জয় নীলের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে খুব পরিচিত নাম নন ফারিহা তৃষ্ণা। শুধুমাত্র ইমার্জিং দলের হয়ে দেড় বছর আগে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। শনিবার সেই তিনিই বিধ্বংসী বোলিংয়ে রাঙালেন বাংলাদেশ গেমসের প্রথম দিন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ গেমসের মেয়েদের ক্রিকেটের প্রথম ম্যাচে বাংলাদেশ লাল দলের বিপক্ষে তৃষ্ণার বিধ্বংসী বোলিং নৈপুণ্যে নীল দল জিতেছে ১০ উইকেটে। ১০ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তিনি নেন ৬ উইকেট। ২৮.১ ওভারে লাল দল গুটিয়ে যায় ৬৩ রানেই। রান তাড়ায় নীল দলের জিততে লাগে কেবল ১৫.৫ ওভার।

আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ গেমস। কিন্তু তার আগেই শনিবার শুরু হয়ে গেল মেয়েদের ক্রিকেট।

শনিবার টস হেরে নিগার সুলতানার নেতৃত্বে বাংলাদেশ লাল দল ব্যাটিংয়ে নামে। কিন্তু শুরু থেকেই ভুগতে থাকে দরটি। অভিজ্ঞ শারমিন সুপ্তাকে শূন্য রানে বোল্ড করে দেন জাহানারা আলম। ৭ ওভার পর্যন্ত উইকেট ছিল ওই একটিই, তবে রান আসে মাত্র ৮। এরপর নিগার সুলতানাকে বোল্ড করে দেন তৃষ্ণা। ৫ ওভারের প্রথম স্পেলে ৮ রান দিয়ে তৃষ্ণার উইকেট ছিল ওই ১টিই। দ্বিতীয় স্পেলে ফিরে শুরু হয় তার ধ্বংসযজ্ঞ। জাতীয় দলের দুই ক্রিকেটার ফাহিমা খাতুন ও নাহিদা আক্তারকে ফেরান তিনি এক ওভারেই। পরে টানা দুই বলে সুরাইয়া আজমিন ও লাবণী আক্তারকে বিদায় করে পূর্ণ করেন ৫ উইকেট।মাঝে ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিককে ফেরান সোবহানা মোস্তারি, নীলের অধিনায়ক সালমা খাতুনের শিকার লতা মণ্ডল।
লাল দলের জিন্নাত অর্থি অনেকক্ষণ আটকে রেখেছিলেন এক প্রান্ত। তাকে ৫১ বলে ২১ রানে থামিয়ে তৃষ্ণা পান ষষ্ঠ শিকারের দেখা।

ছোট্ট রান তাড়ায় মুর্শিদা খাতুন ও শামিমা সুলতানা নীল দলকে জিতিয়ে দেন অনায়াসেই। শেষ পর্যন্ত ৫৪ বলে ৩১ রানে অপরাজিত থাকেন শামিমা সুলতানা। আর ৪১ বলে ২৫ মুর্শিদা খাতুন থাকেন অপরাজিত। অসাধারণ বোলিং নৈপুণ্যের সুবাদে ম্যাচসেরা হয়েছেন ফারিহা তৃষ্ণা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ লাল: ২৮.১ ওভারে ৬৩ (শারমিন ০, রুবাইয়া ১০, নিগার ৪, অর্থি ২১, লতা ৮, ফাহিমা ৫, নাহিদা ০, সুরাইয়া ০, লাবণী ০, পূজা ২*, লেকি ৩; জাহানারা ৭-২-১২-১, তৃষ্ণা ১০-১-১৪-৬, সালমা ৪.১-১-১৪-২, সোবহানা ২-০-৮-১, রাবেয়া ৪-১-৪-০, স্বর্ণা ১-০-৬-০)।

বাংলাদেশ নীল: ১৫.৫ ওভারে ৬৪/০ ( মুর্শিদা ২৫*, শামিমা ৩১*; নাহিদা ৫-১-১২-০, পূজা ২-০-১২-০, লতা ৪-০-১৩-০, ফাহিমা ৩-০-১৭-০, লাবণী ১.৫-০-৭-০)।

ফল: বাংলাদেশ সবুজ ১০ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: ফারিহা তৃষ্ণা।

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

রানাকে নিয়ে স্বস্তির খবর

0
হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD