Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফের উইন্ডিজ দলে গেইল

February 27, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ফের উইন্ডিজ দলে গেইল
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

শেষ কথা বলে কিছু নেই। অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু ৪২ এ পা রাখলেও ফুরিয়ে যান নি ক্রিস গেইল। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুর্দান্ত খেলে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন এই মহা তারকা। গেইল ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেন ২০১৯ সালের আগস্টে, ভারতের বিপক্ষে। টি-টুয়েন্টিতে তাকে ক্যারিবীয় জার্সিতে সবশেষে দেখা গেছে ২০১৯ সালের মার্চে, প্রতিপক্ষ ইংল্যান্ড।

সব মিলিয়ে বছর দুয়েকের বিরতি শেষেওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন গেইল। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ঘোষণা করেছে ১৪ সদস্যের দল। যেখানে আছেন বাঁহাতি এ মারকুটে ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার জানাচ্ছিলেন, ‘ক্রিস গেইল সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় ভালো করেছে আর দল নির্বাচন কমিটি মনে করে ও এখনও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

অবশ্য দলের সবচেয়ে বড় চমক ৩৯ বছর বয়সী ফিদেল এডওয়ার্ডস। নয় বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পেলেন পেসার ফিদেল এডওয়ার্ডস। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম্যান্সের পুরস্কার পেলেন তিনি। নয় বছর আগে বাংলাদেশ সফরে খেলেন তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

লঙ্কানদের সঙ্গে আগামী ৩, ৫, ও ৭ মার্চ সিরিজের টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি খেলবে উইন্ডিজ। ১০ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ওয়ানডে ১২ ও ১৪ মার্চ।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, ফিদেল এডওয়ার্ডস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, রভম্যান পাওয়েল, লেন্ডল সিমন্স এবং কেভিন সিনক্লেয়ার।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড
কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এভিন লুইস, কাইল মায়ারস, জেসন মোহাম্মদ, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড ও কেভিন সিনক্লেয়ার।

Previous Post

রফিকের নেতৃত্বে রোড সেফটি টুর্নামেন্ট খেলতে ভারতে গেল বাংলাদেশ

Next Post

কোয়ারেন্টাইনের সময়গুলো আড্ডায় কাটছে রুবেল-সৌম্য-তাসকিনদের

Related Posts

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

8
বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

7
আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

9
Next Post
কোয়ারেন্টাইনের সময়গুলো আড্ডায় কাটছে রুবেল-সৌম্য-তাসকিনদের

কোয়ারেন্টাইনের সময়গুলো আড্ডায় কাটছে রুবেল-সৌম্য-তাসকিনদের

Discussion about this post

সর্বশেষ..

মিরপুরে ঝড় তুলে ইতিহাস লিখল বাংলাদেশ

অজিদের হারানোর পুরস্কার, ক্রিকেটারদের ২ কোটি টাকা দিচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায়ের জন্ম দিয়েছে। প্রথমবারের মতো অজিদের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ...

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

বাংলাদেশ দলে লিজেন্ডস অধিনায়ক শেখ মেহেদি

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে স্কোয়াডে যুক্ত করা...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিশ্বকাপে সাফল্যই বাংলাদেশের আসল লক্ষ্য, বললেন সৌম্য

by cricbdadmin
0
9

আফগানিস্তানের মতো দলও বিশ্বকাপের সেমিফাইনাল খেলে ফেলেছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলা সত্ত্বেও বাংলাদেশ এখনও বড় কোনো বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের...

ইতিহাস বদলের মিশনে বাংলাদেশ, সামনে অস্ট্রেলিয়া

ইতিহাসের পর নতুন মিশন, অজিদের বিপক্ষে ‘পূর্ণতা’ খুঁজছে বাংলাদেশ

by cricbdadmin
0
10

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও আত্মতুষ্টির কোনো লক্ষণ নেই বাংলাদেশ শিবিরে। বরং শেষ ওয়ানডেকে ঘিরে এখন নতুন এক...

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

নাঈম হাসানকে হেনস্তা: মামলা দায়ের, তিন পুলিশ সদস্য প্রত্যাহার

by cricbdadmin
0
8

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগে চট্টগ্রামে মামলা দায়ের করা হয়েছে।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD