Tuesday, November 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বিশেষ ট্রাউজার পরে খেলবে বাংলাদেশ

February 26, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লঙ্কা সফরে ওয়ানডে, টি-টোয়েন্টি খেলবে না বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনার কারণে এখন আর বলে লালা বা থুথু ব্যবহার করা যাবে না। তাই পেস বোলারদের পড়তে হচ্ছে বেশ অসুবিধায়। তবে এ থেকে বের হতে সমাধানের পথ খুঁজে বের করেছে বাংলাদেশ। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বল উজ্জ্বল রাখকে বিশেষ ফেব্রিক্সের ট্রাউজার পরে খেলবে টাইগাররা।

স্বাস্থ্য নিরাপত্তার জন্য বলে লালার ব্যবহার নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সিদ্ধান্তটা চূড়ান্ত হওয়ার আগেই অনেক বোলার বিরোধিতা করেছিলেন। টেস্টের বর্তমান সেরা বোলার প্যাট কামিন্স তো বলেছিলেন এরকম করলে পেসারদের খেলাই ছেড়ে দেওয়া উচিত! তারপরও গত ৮ মাস ধরে এভাবেই চলে আসছে।

বল উজ্জ্বল রাখতে বিভিন্ন দলই ভিন্ন পথ অবলম্বন করছে। বাংলাদেশও পিছিয়ে নেই। গেল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুশীলনের সময় বিশেষ ফেব্রিক্সের ট্রাউজার টাইগারদের দেওয়া হয়েছিল। তবে সে সময়ের ট্রাউজার বানানোটা টাইগার ক্রিকেটারদের কাছে যুতসই মনে হয়েছিল না তাই তারা সেটা ব্যবহার করেছিলেন না। এবার আবার সামান্য কিছু পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং ক্রিকেটাররা সেটা পছন্দ করেছেন।

বিশেষ ফেব্রিক্সের এই ট্রাউজার দেখতেই বেশ উজ্জ্বল। ফেব্রিক্স আনা হয়েছে থাইল্যান্ড থেকে। বিভিন্ন নামকরা ব্রান্ড, যেমন অ্যাডিডাস, নাইকির মতো প্রতিষ্ঠানও এখন ট্রাউজার তৈরিতে এই ফেব্রিক্স ব্যবহার করছে। আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই প্রথমবারের মতো এই বিশেষ ট্রাউজার পরে খেলবে বাংলাদেশ দল। এই ট্রাউজার ব্যবহার করে বলও রাখা যাবে উজ্জ্বল। প্রস্তুতকারকরা শতভাগ আশা করছেন ক্রিকেটাররা উপকৃত হবেন এবং পছন্দ করবেন।

Related Posts

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা
বিশেষ প্রতিবেদন

মিমের মহাকাব্যিক ইনিংস, শিরোপার মঞ্চে খুলনা

0
বিসিবির নতুন সভাপতি বুলবুল
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বুলবুল

0
জাঙ্গুর ফিফটি, উইকহ্যামের সেঞ্চুরি জুটিতে চাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD