Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

শততম টেস্টে ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি রুটের

February 8, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শততম টেস্টে ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি রুটের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যাটের গড় পঞ্চাশের নিচে নেমে গিয়েছিল জো রুটের। যে কারণে অনেকেই সময়ের চার সেরা ব্যাটসম্যানের তালিকা থেকে তাকে বাদ দিতে চাইছিলেন। তবে গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজেই স্বরূপে ফিরেছিলেন তিনি। সে ধারাবাহিকতা ধরে রেখে শনিবার ক্যারিয়ারের শততম টেস্টে এ তারকা ডাবল সেঞ্চুরির অনন্য কীর্তি গড়লেন। এমন দিনে চেন্নাই টেস্টে রান পাহাড়ে উঠেছে ইংল্যান্ড।

চেন্নাইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমে শুক্রবার সেঞ্চুরির দেখা পেয়েছিলেন রুট। সে ইনিংসকেই শনিবার এ তারকা ব্যাটসম্যান রূপ দিয়েছেন ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারে এটি তার পঞ্চম ডাবল (২১৮)। শেষ পর্যন্ত তার ব্যাটে ভর করে চলতি টেস্টের দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড করেছে ৮ উইকেটে ৫৫৫ রান।

সবশেষ তিন টেস্টে রুটের এটি দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। ভারতে আসার আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলেন ২২৮ রানের অসাধারণ এক ইনিংস। পরের টেস্টে ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে থামেন ১৮৬ রানে।

শুক্রবার যেখানে শেষ করেছিলেন শনিবার সেখান থেকেই শুরু করেন রুট। আস্থার সঙ্গে খেলে সচল রাখেন রানের চাকা। বাজে বলে তুলে নেন চার-ছয়। সে ধারাবাহিকতায় রুট ২৬০ বলে যান দেড়শ রানে। আর ডাবল সেঞ্চুরি স্পর্শ করেন ৩৪১ বলে। এই সময়ে তার ব্যাট থেকে আসে ১৯ চার ও দুটি ছক্কা। শেষ পর্যন্ত তিনি থামেন ২১৮ রানে।

শততম টেস্টে ডাবল সেঞ্চুরি ইনিংসের পথে রুট স্পর্শ করেন আরও কয়েকটি রেকর্ড। অ্যালেক স্টুয়ার্টকে টপকে ইংলিশদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বনে গেলেন। ভারতের মাটিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ইংলিশ ব্যাটসম্যান রুট। আর অধিনায়ক হিসেবে প্রথম। তার ইনিংস ভারতে ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ। ক্রিকেটের ১৪৩ বছরের ইতিহাসে শততম টেস্টে দ্বিশতক ছিল না কোনো ব্যাটসম্যানের। এবার সেই নতুন এক অধ্যায়ের রচনা করলেন তিনি।

First batsman in the history of Test cricket to score a double century in his 100th Test – JOE ROOT 👏

Sensational innings from the England skipper!#INDvENG | https://t.co/gnj5x4GOos pic.twitter.com/IiSpElgvrH

— ICC (@ICC) February 6, 2021

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD