Saturday, June 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভ্যাকসিন নিয়েই নিউজিল্যান্ডে উড়াল দেবে টাইগাররা

February 2, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ভ্যাকসিন নিয়েই নিউজিল্যান্ডে উড়াল দেবে টাইগাররা
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

‘নিউ নর্মাল’ -জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছেন প্রায় সবাই। তবে স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। এরইমধ্যে চলে এসেছে কোভিড ভ্যাকসিন। যদিও টেস্ট খেলুড়ে কোন দেশের ক্রিকেটার এখনই এই টিকা নেননি। সব ঠিক থাকলে এ মাসেই বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা নিতে পারেন ভ্যাকসিন। নিউজিল্যান্ড সফরের আগে ভ্যাকসিন নেবে টাইগার ক্রিকেটাররা।

গণমাধ্যমে এনিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, ‘নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে ক্রিকেটারদের টিকার প্রথম ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অবশ্য কিভাবে দেবো বা কবে থেকে শুরু করবো সেটি এখনো ঠিক হয়নি। করোনা ভ্যাকসিন নিয়ে বোর্ড সভায়ও আলোচনা হয়েছে।’

এরইমধ্যে বাংলাদেশে এসেছে ভ্যাকসিন। গত ২৭শে জানুয়ারি থেকে এই টিকা নিতে শুরু করেছে। এ অবস্থায় বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ‘নিউজিল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের ক্রিকেটারদের টিকা দেয়ার কথা আমাকে জানানো হয়েছে। আমরা বিষয়টি ক্রিকেট নিউজিল্যান্ডকেও জানিয়ে দেবো। টিকা দেয়ার সিদ্ধান্ত নিলেও কবে কিভাবে তা প্রদান হবে এনিয়ে পরিকল্পনা হয়নি। হয়তো সপ্তাহ খানেকের মধ্যে সব পরিকল্পনা গ্রহণ করা হবে। করোনা আইন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় যে গাইড লাইন দিয়েছে তা অনুসরণ করবো।’

ভ্যাকসিন নিয়ে দল যাবে নিউজিল্যান্ড। কাটবে জাতীয় দলের ক্রিকেটারদের বারবার করোনা পরীক্ষার যন্ত্রণাও।

গত মার্চ থেকেই বন্ধ দেশের ঘরোয়া ক্রিকেট। ভ্যাকসিন আসায় আশারঅআলো ঘরোয়া ক্রিকেটেও। এবার আলোর মুখ দেখতে পারে ঢাকা প্রিমিয়ার লিগ, এনসিএল, বিসিএল ও বিপিএলের মতো করোনায় থমকে যাওয়া আয়োজন। প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘ভ্যাকসিনের অপেক্ষায় ছিলাম আমরা। ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর সুযোগ থাকে তাহলে সেখানে অংশ নেয়া ক্রিকেটার থেকে শুরু করে কোচ, কর্মকর্তা এমনকি গ্রাউন্ডসম্যানসহ সবাইকে ভ্যাকসিন দেয়া হবে।’

ক্রিকেটার, স্টাফসহ প্রায় দুই হাজারের বেশি জনকে পর্যায় ক্রমে করোনা ভ্যাকসিন দেবে বিসিবি।

Previous Post

ফেরার অপেক্ষা ফুরোচ্ছে টাইগ্রেসদের

Next Post

এপ্রিলে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা

Related Posts

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের
বিশেষ প্রতিবেদন

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

6
উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল
বিশেষ প্রতিবেদন

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

4
‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির
বিশেষ প্রতিবেদন

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

7
Next Post
এপ্রিলে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা

এপ্রিলে ওয়ানডে খেলতে আসছে শ্রীলঙ্কা

Discussion about this post

সর্বশেষ..

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

১৬ বছর পর লিগ শিরোপা মোহামেডানের

by cricbdadmin
0
6

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বৃষ্টিবিঘ্নিত নাটকীয় এক দিনে...

উইলিয়ামসনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে কিউই টি-টুয়েন্টি দল

কিউই ক্রিকেটের যুগের অবসান, সরে দাঁড়ালেন উইলিয়ামসন

by cricbdadmin
0
4

এক যুগেরও বেশি সময় ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখ হয়ে থাকা কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই...

‘স্পিন জাদুকর’ মিরাজকে স্বাগত জানাল লাহোর শিবির

মিরাজকে নিয়ে স্বস্তির খবর

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে মাথায় বলের আঘাত পাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে স্বস্তির খবর...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ভবিষ্যৎ নেতা হিসেবে হৃদয়ের ওপর আস্থা বিসিবির

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণার সংবাদ সম্মেলনে এলো বাংলাদেশের নেতৃত্ব কাঠামোয় গুরুত্বপূর্ণ এক পরিবর্তনের ঘোষণা। অধিনায়কত্বে কোনো...

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

বাংলাদেশের প্রশংসায় হার্শা ভোগলে

by cricbdadmin
0
7

অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD