Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ফিরেই বাজিমাত

January 21, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফিরেই বাজিমাত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই বল হাতে বুধবার রীতিমতো বাজিমাত করেছেন সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে এ বাঁহাতি স্পিনার মাত্র ৮ রানে নিয়েছেন ৪ উইকেট। এদিকে ওয়ানডে ক্রিকেটে ঘরের মাঠে ১৫০তম উইকেটের মালিক হয়ে গেলেন সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে সাকিবের মোট উইকেট সংখ্যা কিন্তু ২৬৬টি। সর্বোচ্চ ২৬৯টি উইকেট রয়েছেন মাশরাফি বিন মর্তুজার।

বুধবার শুরুতেই আন্দ্রে ম্যাকার্থিকে সরাসরি বোল্ড করে দিলেন সাকিব। প্রথম ওভারে দিয়েছিলেন কেবল দুই রান। পরের ওভারে এসে চতুর্থ বলে ফুল লেন্থের বলটি অফ স্ট্যাম্পের হালকা বাইরে রাখেন সাকিব। সুইপ খেলতে চেয়েছিলেন ম্যাকার্থি। কিন্তু ব্যাট বল মিস করে গেলো। হালকা টার্ন নিয়ে স্ট্যাম্পই ভেঙে দেয় ম্যাকার্থির। ১২ রান করে আউট হন এই ক্যারিবীয় ব্যাটসম্যান।

এদিকে নিজের চতুর্থ ওভারে এসে সাকিব পেলেন দ্বিতীয় উইকেটের দেখা। এবার ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদের ফেরান তিনি। সাকিবের অফসাইডে রাখা বলটি এগিয়ে এসে খেলতে যান জেসন। কিন্তু মিস করেন। উইকেটরক্ষক মুশফিক বলটি ধরেই স্ট্যাম্প ভেঙে দিলেন। টিভি আম্পায়ারের কাছ থেকে রিপ্লে দেখে আউট ঘোষণা করেন আম্পায়ার। আর নিজের পঞ্চম ওভারে নিলেন তৃতীয় উইকেট। এবার শিকার হলেন এনক্রুমাহ বোনার। সাকিবের ঘূর্ণি বলটি ব্যাট-প্যাড এগিয়ে দিয়েও রক্ষা করতে পারেননি। আউটের আবেদনে আম্পায়ার আঙ্গুল তুললে ডিআরএস কল করেন বোনার। কিন্তু তাতে লাভ হয়নি। আউট হলেন তিনি।

তিন উইকেট নেয়ার পরও থামেনি সাকিব। ওয়েস্ট ইন্ডিজের শেষ ব্যাটসম্যান আলজারি জোসেফকে বোল্ড করেন। এর সঙ্গে সঙ্গে ক্যারিবীয়দের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২২ রানে। এর পেছনে সাকিবের সঙ্গে হাসান মাহমুদ ও মোস্তাফিজের রয়েছে দারুণ অবদান। একজন নিয়েছেন ৩ উইকেট। অন্যজন দুটি। তবে আলাদাভাবে সবার নজর কেড়েছেন সাকিব। কেননা এ তারকা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন লম্বা সময় পর।

 

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD