Wednesday, March 11, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

তামিমের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন কে?

January 18, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
তামিমের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করবেন কে?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এখনও ওয়ানডেতে সহ:অধিনায়কের নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই প্রশ্ন উঠেছে, কোনো কারণে তামিম ইকবাল মাঠে না থাকলে দায়িত্ব পালন করবেন কে? রোববার বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান ধারণা দিলেন, অধিনায়কের অনুপস্থিতিতে সিনিয়রদের কেউ কাজটা করবেন।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দেওয়া ১৮ সদস্যের দল। কিন্তু সেখানে নেই সহ-অধিনায়ক। পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে আকরাম জানালেন, দেশের মাটিতে খেলা হওয়ায় তাড়াহুড়ার কিছু দেখছেন না তিনি, ‘যেহেতু আমরা ঘরের মাঠে খেলছি সেহেতু আমাদের কোনো….। পরিস্থিতি ওরকম হলেই আমরা নাম উল্লেখ করব। দেশেই খেলা হওয়াতে আমরা এটা নিয়ে দুঃশ্চিন্তা করছি না। আমরা থাকব, বোর্ড পরিচালকেরা থাকবে। তো যে কোনো সময় আমরা এই সিদ্ধান্ত নিতে পারব।’

বেশ আগেই ওয়ানডে নেতৃত্ব পেয়েছেন তামিম। তবে ঘরের মাঠে এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই নতুন অধ্যায় শুরু হচ্ছে দেশসেরা ওপেনারের। সাবেক অধিনায়ক আকরাম জানালেন, প্রয়োজন হলে হয়তো তিন সিনিয়র মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান কিংবা মুশফিকুর রহিমদের কেউ দায়িত্ব পালন করবেন, ‘আমাদের কিছু সিনিয়র প্লেয়ার আছে, কিছু জুনিয়র প্লেয়ার আছে। তো এটা নিয়ে কোনরকম সমস্যা হবে না। আল্লাহ না করুক যদি এরকম কিছু হয় তাহলে সিনিয়র প্লেয়াররা তো আছেই। (মাহমুদউল্লাহ) রিয়াদ আছে, সাকিব আছে। অভিজ্ঞ এমন আরো আছে, মুশফিক আছে।’

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ২০ জানুয়ারি শুরু হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ওয়ানডে হবে ২২ জানুয়ারি। ২৫ জানুয়ারি, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

Previous Post

আইসিসির বিশেষ ক্যাপ বুঝে পেলেন সাকিব

Next Post

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, জার্সিতে পরিবর্তন আনলো বিসিবি!

Related Posts

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ
বিশেষ প্রতিবেদন

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

7
মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক
বিশেষ প্রতিবেদন

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

5
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

5
Next Post
সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, জার্সিতে পরিবর্তন আনলো বিসিবি!

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, জার্সিতে পরিবর্তন আনলো বিসিবি!

Discussion about this post

সর্বশেষ..

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

রোজার আবহে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ

by cricbdadmin
0
7

রমজান মাসেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া...

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

মিরপুরে পাকিস্তানের তিন ক্রিকেটারের অভিষেক

by cricbdadmin
0
5

বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ মার্চ মিরপুরের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

‘সবার প্রত্যাশা আমি অনেক ম্যাচ জেতাবো’

by cricbdadmin
0
5

সমালোচনা, প্রত্যাশা আর নতুন সিরিজ-সবকিছু মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের দাবি, ব্যক্তিগত পারফরম্যান্স...

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

সূর্যকুমারদের বিশ্বজয়ে বড় সম্মান, ১৩১ কোটি রুপি দিচ্ছে বিসিসিআই

by cricbdadmin
0
4

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রাখার পাশাপাশি...

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD