Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

সাকিব ফেরায় দল চনমনে, জানালেন মিরাজ

January 17, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মাথায় চোট পেলেও ঠিক আছেন মিরাজ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিষেধাজ্ঞা শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় সাকিব আল হাসান। তাকে ক্যাম্পে পেয়ে দলটাও চনমনে। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করছেন সাকিবের ফেরা বাড়তি পাওনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এখন অনুশীলন নিয়ে ব্যস্ত বাংলাদেশ দল। সেই ক্যাম্পেই আছেন মিরাজ। বুধবার দলীয় অনুশীলন শেষে এক ভিডিও বার্তায় সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বাস শোনা গেল তার কথায়।

একইসঙ্গে নিজের ফর্ম নিয়েও কথা বলেন মিরাজ। এই তারকা ক্রিকেটার ভিডিও বার্তায় যা বললেন তা তুলে ধরা হলো এখানে-

প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ…

আমার কাছে খুব ভালো লাগছে যে অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। সবচেয়ে বড় কথা যে আমরা একটা পরিস্থিতি পার করছি গত এক বছর এবং আমরা হতাশ ছিলাম সবাই যে কিভাবে কি করব না করব। অনুশীলনও ওরকম ভালোভাবে করতে পারছিলাম না, যতটুকু আমরা চেষ্টা করতেছিলাম। কিন্তু এক বছর পর খেলা শুরু হচ্ছে এটা আমাদের প্রত্যেকে অনেক খুশি এবং আমিও ব্যক্তিগতভাবে অনেক খুশি। সবচেয়ে ভালো কথা যেটা আমরা জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছি এবং ভালো একটু অনুশীলন সেশন হচ্ছে। চারদিন আমরা ভালো একটু অনুশীলন সেশন পার করেছি।

জাতীয় দলের ক্যাম্পও অনেক দিন পর, যোগ দিলেন সাকিব আল হাসানও…

হ্যাঁ, আমরা অনেকদিন পর এক সঙ্গে হয়েছি এবং বিশেষ করে আমাদের সবাই অনেক উৎফুল্ল হয়ে আছে খেলার জন্য। বিশেষ করে সাকিব ভাইও দলে ফিরেছে, হয়তো এক বছর খেলার বাইরে ছিল। কিন্তু আমাদের জন্য একটু ভালো দিক ছিল যে করোনা ভেতর খেলা হয়নি। এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো দিক ছিল। আমি মনে করি যে আমাদের দল ভালো একটা অবস্থায় আছে এবং আমরা যে অনুশীলন করছি, অবশ্য আমরা ইনশাআল্লাহ সামনে যে সিরিজ আছে অবশ্যই আমরা খুব ভালো করতে পারব।

বাংলাদেশের প্রস্তুতি কেমন?

যে লাস্ট ৩ থেকে ৪টি আন্তর্জাতিক ম্যাচে কিন্তু আমি ওই রকম ভালো করতে পারিনি। দেশের মাটিতে, দেশের বাইরের মাটিতে যে কয়টা ম্যাচ খেলেছি কিন্তু আমার জন্য আলাদা একটা সুবিধা থাকবে যে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ আসছে। এর আগেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আমি ভালো করেছি। আরও দেশের মাটিতে খেলা, টেস্ট-ওয়ানডে দুটোই। আর আমার অবশ্যই ভালো ফিলিংস থাকবে যে এখানে যদি আমি ভালো কিছু করতে পারি আর নিজেকে ফিরে পাওয়ার ভালো একটু সুযোগ পাব। এটাই চেষ্টা করবে নিজের পারফরম্যান্সটা ভালো করার জন্য, দিনশেষে দলও যেন ভালো রেজাল্ট করে।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD