Tuesday, March 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মৌসুমের প্রথম ট্রফি থাকল বসুন্ধরার ঘরেই

January 10, 2021
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মৌসুমের প্রথম ট্রফি থাকল বসুন্ধরার ঘরেই
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফুটবল গোলের খেলা। কিন্তু এখানে কিছুতেই দেখা মিলছিল গোলের। আক্রমণ-পাল্টা আক্রমণে অবশ্য প্রাণ থাকল লড়াইয়ে। কিন্তু শেষ অব্দি গোধূলির আলো ছড়াতেই বসুন্ধরা কিংসকে এগিয়ে নিলেন রাউল অস্কার বেসেরা। আর্জেন্টাইন বংশোদ্ভূত চিলিয়ান এই ফরোয়ার্ডের গোলেই ভাঙল সাইফ স্পোর্টিংয়ের স্বপ্ন। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের শিরোপ থাকল বসুন্ধরা কিংসের ঘরেই।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে সাইফ স্পোর্টিংকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। করোনা শঙ্কা কাটিয়ে মাঠে ফুটবল ফিরতেই প্রথম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অস্কার ব্রুসনের দল।

ফাইনালের ৫২ মিনিটের সময় এগিয়ে যায় বসুন্ধরা। ব্রাজিলিয়ান ও আর্জেন্টাইন দক্ষতায় এগিয়ে যায় দল। মাঝ মাঠ থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন ডি সিলভার পাসযায় সাইফের ডি বক্সে থাকা আর্জেন্টাইন বেসেরার পায়ে। ভুল করেনি বসুন্ধরা। গোলরক্ষক পাপ্পুকে ফাঁকি বল যায় সাইফের জালে। এদিকে ম্যাচের ৬০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন রবিনিয়ো। ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন দা সিলভেইরা ফের্নান্দেসের বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিলেও গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি তিনি।

৬৯তম মিনিটে মরিয়া সাইফ স্পোর্টিংয়ের সমতায় ফেরার ভালো সুযোগ নষ্ট হয়। কেনেথের বুলেট গতির শট কর্নারের বিনিময়ে ফেরান জিকো। একটু পর ডি-বক্সের ভেতর থেকে শরীরটাকে ঘুরিয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ডের শট বেরিয়ে যায় পোষ্ট ঘেঁষে। এদিকে ৮৬তম মিনিট পর ওকোলির দুর্বল শট ফিরিয়ে দলকে ফেডারেশন কাপের টানা দ্বিতীয় শিরোপা জয়ের পথে রাখেন জিকো। আর ৮৯তম মিনিটে বেসেরার কাছের পোস্টে নেওয়া শট কর্নারের বিনিময়ে পাপ্পু ফেরালে ব্যবধান দ্বিগুণ হয়নি। তারপরও অবশ্য একটু কমেনি কিংসের শিরোপা উৎসবের মাত্রা।

ঘরোয়া ফুটবলের শীর্ষ লিগে ওঠার পর এটি বসুন্ধরা কিংসের চতুর্থ ট্রফি জয়। অভিষেক আসরে দলটি জিতেছিল প্রিমিয়ার লিগ ও স্বাধীনতা কাপ। গত মৌসুমে জিতেছিল ফেডারেশন কাপ। ট্রফি ধরে রাখার মাধ্যমে আরেকটি মৌসুম শুরু হলো দলটির।

এক নজরে এবারের ফেডারেশন কাপ

* চ্যাম্পিয়ন : বসুন্ধরা কিংস (ট্রফি ও ৫ লাখ টাকা)
* রানার্সআপ : সাইফ স্পোর্টিং ক্লাব (ট্রফি ও ৩ লাখ টাকা)
* ফেয়ার প্লে ট্রফি : চট্টগ্রাম আবাহনী লিমিটেড
* ম্যান অব দ্য ফাইনাল : রাউল বেসেরা (বসুন্ধরা কিংস)
* সর্বোচ্চ গোলদাতা : ৫টি কেনেথ ইকেচুকউ (সাইফ), রাউল বেসেরা (বসুন্ধরা কিংস)
* টুর্নামেন্ট সেরা খেলোয়াড় : কেনেথ ইকেচুকউ (সাইফ)

Previous Post

মিরপুরের গ্যালারির দর্শকদের জন্য দুঃসংবাদ

Next Post

এক সপ্তাহ বিশ্রামে ইমন

Related Posts

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি
বিশেষ প্রতিবেদন

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

5
মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ
বিশেষ প্রতিবেদন

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

3
পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার
বিশেষ প্রতিবেদন

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

7
Next Post
এক সপ্তাহ বিশ্রামে ইমন

এক সপ্তাহ বিশ্রামে ইমন

Discussion about this post

সর্বশেষ..

মাঠের বাইরের ঘটনায় নয়, ক্রিকেটেই মনোযোগ চান তিনি

নির্বাচক প্যানেলে বড় পরিবর্তন, চার সদস্যে নতুন কমিটি

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নির্বাচক প্যানেল গঠনে বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো চার সদস্যের নির্বাচক কমিটি ঘোষণা করা...

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

মিডিয়া কমিটিতে রদবদল, পরিচালকের পদ ছাড়লেন আমজাদ

by cricbdadmin
0
3

ঈদের ছুটির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রশাসনিক অঙ্গনে আলোচনা থেমে নেই। ছুটির আবহে হঠাৎ করেই পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং...

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

পিএসএলে খেলতে গেলেন বাংলাদেশের চার ক্রিকেটার

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশের ছয় ক্রিকেটার অংশ নিচ্ছেন। ইতোমধ্যে সোমবার...

একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

by cricbdadmin
0
4

পবিত্র ঈদুল ফিতর মুসলিম জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, আত্মিক প্রশান্তি আর পারস্পরিক ভালোবাসার বার্তা। এই উৎসবের দিনটিকে ঘিরে সবার...

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

by cricbdadmin
0
5

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD