Sunday, April 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

২০২১ ব্যস্ততায় কাটবে টাইগারদের

January 5, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফাইনালের আগে আলোচনায় ইনজুরি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ব্যস্ত সূচি ছিল ২০২০ সালেও। কিন্তু করোনাভাইরাসে সর্বনাশ। বছরের প্রায় পুরোটা সময়ই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকতে হয়েছে বাংলাদেশ দলকে। ২০২১ সালেও ব্যস্ত সূচি। কিন্তু এবারও কি একই অবস্থা হবে? করোনার ভ্যাকসিন দেশে আসেনি। তাহলে কী নির্বিঘ্নে এ বছর খেলতে পারবে না ক্রিকেটাররা?

করোনা বাধা হয়ে না দাঁড়ালে তিন ফরম্যাট মিলিতে ২০২১ সালে কমপক্ষে ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কথা টাইগারদের। ঘরোয়া ক্রিকেটের সূচি তো সঙ্গে আছেই।

এফটিপি অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচের কমতি নেই বাংলাদেশ দলের।ঘরের মাঠে ৫টি ও দেশের বাইরে ৪টি সিরিজ থাকছে লাল-সবুজের প্রতিনিধিদের। সঙ্গে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ আর গত বছর স্থগিত হওয়া এশিয়া কাপ তো আছেই।

জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে করোনা পরবর্তী ক্রিকেটে ফিরবে বাংলাদেশ দল। তারপরই আসছে ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। সেখানে ৩টি ওয়ানডে ও সমান টি-টুয়েন্টি খেলার কথা সাকিব আল হাসানদের।

তারপরই হতে পারে স্থগিত থাকা শ্রীলঙ্কা সফর। দুই বোর্ড ২ ম্যাচের টেস্ট ও ৩টি ওয়ানডে খেলতে প্রস্তুতি নিচ্ছে।

জুনে এশিয়া কাপ। তারপরই জিম্বাবুয়ে সফর বাংলাদেশ দলের। সেখানে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি। আগস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের আসার কথা বাংলাদেশে। ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে লড়বে দুই দল। এরপরই ইংল্যান্ড দল আসবে ৩টি ওয়ানডে ও সমান টি-টুয়েন্টি খেলতে।

ভারতের মাঠে অক্টোবর-নভেম্বরে টি-টুয়েন্টি বিশ্বকাপ। এই লড়াই শেষ করে দেশে ফিরেই পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে বাংলাদেশ দল। বছরের শেষদিকে নিউজিল্যান্ডে যেতে পারে টাইগাররা।

এরসঙ্গে ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গত বছর এই আসর হয়নি। এ কারণে দুটি ডিপিএল আসর মাকরতে চায় তারা। সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বাংলাদেশ ন্যাশনাল লিগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল), বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপও আয়োজন করতে চায় বিসিবি।

Previous Post

নতুন বছর, নতুন স্বপ্ন তামিম-মাশরাফিদের

Next Post

ফের বাবা হচ্ছেন সাকিব

Related Posts

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ
বিশেষ প্রতিবেদন

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

3
বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
Next Post
ফের বাবা হচ্ছেন সাকিব

ফের বাবা হচ্ছেন সাকিব

Discussion about this post

সর্বশেষ..

প্রথমবারের মতো টিভিতে ঢাকা প্রিমিয়ার লিগ

দলবদলের প্রথম দিনে কে কোন দলে

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল মানেই প্রতি মৌসুমে নতুন সমীকরণ, নতুন হিসাব-নিকাশ। তবে এবারের সংক্ষিপ্ত দলবদলের প্রথম দিনেই যেন স্পষ্ট হয়ে...

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD