Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

২০২০ সালে সেরাদের একজন লিটন

December 31, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
২০২০ সালে সেরাদের একজন লিটন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনার কারণে ২০২০ সালে মাঠের ক্রিকেট হয়েছে অনেক কম। তারপরও প্রাণঘাতী এ ভাইরাসকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যতটুকুই খেলা হয়েছে তার মধ্যে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের লিটন দাস। যে কারণে এ বছরে সেরাদের মধ্যে জায়গা পেয়েছেন এ ডানহাতি ব্যাটসম্যান।

২০২০ সালে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৬ রান করেন লিটন দাস। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ১৪৩ বলে ১৬ চার ও ৮ ছক্কায় ইনিংসটা সাজিয়েছিলেন বাংলাদেশের ওপেনার। তামিমের সঙ্গে লিটনের ২৯২ রানের উদ্বোধনী জুটিটা ওয়ানডেতে যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ।

এ বছর টেস্টে সবচেয়ে বেশি রান ৬৪১ করেছেন বেন স্টোকস (ইংল্যান্ড), ৫৮.২৭ গড়ে। এদিকে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান ৬৭৩ করেন অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)। তার গড় ৫৬.০৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান
মোহাম্মদ হাফিজ (পাকিস্তান)। ১৫২.৫৭ স্ট্রাইক রেট ও ৮৩.০০ গড়ে ৪১৫ রান তার।

২০২০ সালে টেস্টে সবচেয়ে বেশি উইকেট স্টুয়ার্ট ব্রডের। তিনি নিয়েছেন ৮ টেস্টে ১৪.৭১ গড়ে ৩৮ উইকেট। ছুঁয়েছেন ৫০০ উইকেটের মাইলফলক। জৈব-বলয়ে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষেই পাঁচ টেস্টেই ব্রডের উইকেট ২৯টি।

ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট অ্যাডাম জাম্পার। এ স্পিনার ১৩ ম্যাচে ২৩.৭৪ গড়ে নিয়েছেন ২৭ উইকেট। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট লুঙ্গি এনগিডির (দক্ষিণ আফ্রিকা)। ৯ ম্যাচে ২০.৫২ গড়ে এ পেসার নিয়েছেন ১৭ উইকেট।

২০২০ সালে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করেছেন জ্যাক ক্রলি (ইংল্যান্ড)। সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে তিনি করেন ২৬৭ রান। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যক্তিগত সর্বোচ্চ শাহরিয়ার বাটের (বেলজিয়াম)। তিনি করেন ১২৫* বিপক্ষ চেক প্রজাতন্ত্র।

টেস্টে সেরা বোলিং জিম্বাবুয়ের সিকান্দার রাজার। ৭/১১৩ বিপক্ষ শ্রীলঙ্কা। ওয়ানডেতে সেরা বোলিং সন্দীপ লামিচানে (নেপাল), ৬/১৬ বিপক্ষ যুক্তরাষ্ট্র। এদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং খিজার হায়াত (মালয়েশিয়া), ৫/৪ বিপক্ষ হংকং

Related Posts

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-মুশফিকের দাপটে ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ

0
শততম টেস্টে রূপকথার সামনে দাঁড়িয়ে মুশফিক
বিশেষ প্রতিবেদন

টেস্টে ৭ হাজার রানে প্রথম বাংলাদেশি মুশফিক

0
প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD