Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী

December 22, 2020
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, মাঠের বাইরে, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্ষসেরা ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) টানা পঞ্চমবারের মতো মঙ্গলবার দিয়েছে ক্রীড়া সাংবাদিকদের পুরস্কার। এবার সমকালের সেকান্দার আলী জিতেছেন বর্ষসেরা ক্রীড়া সাংবাদিকের পুরস্কার।

মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে ম্যাক্স-বিএসপিএ জার্নালিস্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা চেক তুলে দেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা ও বিএসপিএ সভাপতি সনৎ বাবলা।

২০১৯ সালের জন্য দেওয়া এ পুরস্কারে বর্ষসেরা সাংবাদিক ক্যাটাগরিতে সেরা হলেন সেকান্দার আলী। তিনি পেছনে ফেলেন ক্রিকইনফোর মোহাম্মদ ইসাম ও দৈনিক প্রথম আলোর মাসুদ আলমকে। দৈনিক সমকালের প্রথম পাতায় বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষিদ্ধ হওয়ার নিউজটি সেকান্দারকে এ স্বীকৃতি এনে দিয়েছে।

এবার বর্ষসেরা সাক্ষাৎকারের পুরস্কার পেলেন মোহাম্মদ ইসাম। এই বিভাগে রানার-আপ হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি মাসুদ পারভেজ।

২০১৯ সালে কালের কণ্ঠের বিশেষ ফটো সাংবাদিক মীর ফরিদ পেলেন বর্ষসেরা ছবির পুরস্কার। ফিচার বিভাগে বর্ষসেরা হেলন প্রথম আলোর রানা আব্বাস।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষ্যে এবার বিএসপিএ তাদের দু’জন সিনিয়র সদস্য মাহমুদুল হাসান শামীম ও ইউসুফ আলীকে সম্মাননা জানিয়েছে। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করেন বিওএ মহসচিব সৈয়দ শাহেদ রেজা।

Related Posts

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ
বিশেষ প্রতিবেদন

রবিনকে প্রথমে খেলতে দেওয়ার কারণ জানালেন তানজিদ

0
হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD