Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘ভবিষ্যতে জাতীয় দলকেও নেতৃত্ব দেবেন শান্ত!’

December 15, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘ভবিষ্যতে জাতীয় দলকেও নেতৃত্ব দেবেন শান্ত!’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বয়স মাত্র ২২। কিন্তু এরমধ্যেই নাজমুল হোসেন শান্ত নেতৃত্বের চাপ নিয়ে ফেলেছেন। ‘এ’ দল বা হাই পারফরম্যান্স দলতো বটেই, বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নেতৃত্ব দিয়ে নিজেকে বড় পরীক্ষায় দিয়েছেন। তার নেতৃত্বে মুগ্ধ সতীর্থ মোহাম্মদ সাইফউদ্দিন। তিনি তো মনে করেন, ভবিষ্যতে জাতীয় দলকেও নেতৃত্ব দেবেন শান্ত।

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে শান্ত ও সাইফউদ্দিন খেলছেন মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে। শান্তকে শুধু লড়াকু ক্রিকেটারই নয়, লড়াকু অধিনায়ক হিসেবেও দেখছেন সাইফউদ্দিন, ‘কোনো সন্দেহ নেই, শান্ত শুধু ফাইটার ক্রিকেটার না, ফাইটার ক্যাপ্টেনও। কারণ সে মাঠে ফিল্ড সেটআপ, ক্যাপ্টেনসি, দলকে যেভাবে বুস্ট আপ করে- সত্যি প্রশংসনীয়। আমি তো ছোটবেলা থেকে, সেই অনূর্ধ্ব-১৫, ২০১০ সাল থেকে দেখে আসছি ওকে এবং মিরাজকে একসাথে। তখন হয়ত মিরাজ বেশি ক্যাপ্টেনসি করত। তারপরও মিরাজ চোটে থাকলে বা অসুস্থতার কারণে ম্যাচ মিস করলে বেশিরভাগ সময় শান্তই ক্যাপ্টেনসি করত।’

শান্তর নেতৃত্বগুণের পাশাপাশি বড় সুবিধা হতে পারে তার ব্যাটিং। চলমান টুর্নামেন্টে হাঁকিয়েছেন দারুণ এক শতক। ব্যাট হাতে দলের ত্রাতা হয়ে আবির্ভূত হচ্ছেন। এ ব্যাপারে সাইফউদ্দিন বলেন, ‘আমরা জানি, ভবিষ্যতে, মাশাআল্লাহ যেভাবে ব্যাটিং করছে… যদি ধারাবহিকতা থাকে তাহলে ৪-৫ বছর পর নেতৃত্ব হয়ত ও-ই পাবে। এইচপি, ‘এ’ দল, হাই পারফরম্যান্স দল- সব জায়গায় নেতৃ্ত্ব দিয়ে এসেছে। ওর ভেতরে সেই গুণাবলী আছে বিধায় দায়িত্ব পাচ্ছে।’

রাজশাহী বলার মত সাফল্য না পেলেও শান্তর অধিনায়কত্বে রীতিমত মুগ্ধ সাইফউদ্দিন, ‘ও স্বাভাবিক ছিল। আমি আর মেহেদী রাজশাহী টিমের মূল বোলার। তো আমরা যখন ৮ ওভারে ৮০ রান দেই… আসলে স্বাভাবিক একটা অসাধারণ ইনিংস খেলা ক্রিকেটারকে জয় উপহার দিতে পারিনি। আমার নিজের কাছে খুব খারাপ লাগছিল। ও যেই ইনিংস খেলেছে, জয় প্রাপ্য ছিল।’

Previous Post

‘অলিখিত’ ফাইনাল নিয়ে ভাবনা সাইফউদ্দিনের

Next Post

বিরাটকে মিস করছেন আনুশকা

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

17
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
বিরাটকে মিস করছেন আনুশকা

বিরাটকে মিস করছেন আনুশকা

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
17

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD