Thursday, April 23, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

হোয়াটমোরের একাদশে সাকিব

November 30, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
হোয়াটমোরের একাদশে সাকিব
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার সম্পর্কটা বেশ নিবিঢ়। দলটির অনেক সাফল্যের কারিগরও তিনি। টাইগারদের হেড কোচ ছিলেন ডেভ হোয়াটমোর। শুধু বাংলাদেশ জাতীয় দল নয়, শ্রীলঙ্কা, পাকিস্তান ও জিম্বাবুয়ের হয়েও কাজ করেছেন তিনি।
৮৭ টেস্ট ও ৩১৫ ওয়ানডেতে কোচের দায়িত্ব পালন করেছেন শ্রীলঙ্কান বংশোদ্ভুদ ক্রিকেট ব্যক্তিত্ব।

২০ বছরের দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে সেরা টেস্ট একাদশ বাছাই করেছেন হোয়াটমোর। আর সেই দলে রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল অব্দি ছিলেন বাংলাদেশের কোচ। হোয়াটমোরের অধীনে ২০০৭ সালের বিশ্বকাপে ভারতকে বিদায় করে সেরা আটে পা রাখে দল। একইসঙ্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পায় ঐতিহাসিক জয়। ২০০৬ সালের আগস্টে ওয়ানডে দিয়ে অভিষেক হয় সাকিবের। তখন প্রায় এক বছরের জন্য এই অলরাউন্ডারকে দলে পান হোয়াটমোর।

সাকিবকে দলে রাখা প্রসঙ্গে হোয়াটমোর বলেন, ‘আমি জানতাম সাকিব বাংলাদেশ ক্রিকেটকে দীর্ঘদিনের জন্য প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। ক্রিকেট নিয়ে তার জ্ঞান সম্পর্কে ধারণা ছিল। ওয়ানডে ক্রিকেটে ও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্যাটিং ও বোলিংয়ে দারুণ দক্ষ। স্পিনার-ব্যাটসম্যান হিসেবে র‌্যাংকিংয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার যেদিন হলো, সেদিন তার দক্ষতা ও প্রচেষ্টা স্বীকৃতি পায়।’

হোয়াটমোরের টেস্ট একাদশ
সনাৎ জয়াসুরিয়া, আজহার আলী, কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার), অরবিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্ডা ভাস, রডনি হগ, মুত্তিয়া মুরালিধরন ও উমর গুল।

Previous Post

ফের মুস্তাফিজ ম্যাজিক, টানা তৃতীয় জয় চট্টগ্রামের

Next Post

শুভাগত জেতালেন খুলনাকে, তৃতীয় হারে চাপে ঢাকা

Related Posts

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

8
বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

8
মিরাজদের ১০ শতাংশ জরিমানা
বিশেষ প্রতিবেদন

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

9
Next Post
শুভাগত জেতালেন খুলনাকে, তৃতীয় হারে চাপে ঢাকা

শুভাগত জেতালেন খুলনাকে, তৃতীয় হারে চাপে ঢাকা

Discussion about this post

সর্বশেষ..

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

প্রিতম-আকবরের সেঞ্চুরিতে এগিয়ে উত্তরাঞ্চল

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় দিন ছিল মূলত ব্যাটারদের দখলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন...

বাংলাদেশের দাপুটে প্রত্যাবর্তন, সিরিজে সমতা ফেরালেন মিরাজরা

র‍্যাঙ্কিংয়ে রানা-রিশাদ-তানজিদের চমক

by cricbdadmin
0
8

আন্তর্জাতিক ক্রিকেটে গতি, বাউন্স আর ধারাবাহিক পারফরম্যান্সের মিশেলে নিজেকে আলাদা করে তুলছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতির বলের...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

by cricbdadmin
0
9

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনটা শুরু হয়েছিল স্বাভাবিক সময়সূচি মেনেই। কিন্তু সময়ের কাঁটা যত এগিয়েছে, ম্যাচ যেন ততই ছিটকে...

পিএসএলে ফিরেই আলোচনায় মুস্তাফিজ

শেষ ওয়ানডের পরই পিএসএলে যাবেন মুস্তাফিজ?

by cricbdadmin
0
4

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ এখনও নিষ্পত্তি হয়নি, কিন্তু শেষ ম্যাচের আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। চট্টগ্রামের...

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

নাহিদ রানার গতিতে মুগ্ধ

by cricbdadmin
0
7

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট-সব জায়গাতেই নানা ধরনের বোলারের মুখোমুখি হয়েছেন পাকিস্তানের তরুণ অলরাউন্ডার সাদ মাসুদ। তবে তার ক্যারিয়ারে সবচেয়ে কঠিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD