Monday, June 1, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জানুয়ারিতেই ঢাকায় আসছে উইন্ডিজ

November 20, 2020
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
সুখস্মৃতি নিয়ে টেস্ট লড়াইয়ে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নতুন বছরেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তেমনই প্রেক্ষাপট তৈরি। ২০২১ সালের জানুয়ারিতে এক মাসের সফরে ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিনটি করে টেস্ট ও ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা রয়েছে তাদের। তবে কমতে পারে টেস্টের সংখ্যা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বুধবার জানালেন, ৭ জানুয়ারি আসবে ওয়েস্ট ইন্ডিজ। তবে তিনটি টেস্টের পরিবর্তে দুটি টেস্ট খেলতে চায় দলটি। যদিও বিসিবি চাইছে তিনটি টেস্টই হোক।

আকরাম গণমাধ্যমে বলেন, ‘দেখুন, আমাদের দুই বোর্ড সফর নিয়ে সব কিছু চূড়ান্ত করেছে। ৭ জানুয়ারি ওরা আসবে। ওয়েস্ট ইন্ডিজ একটি টেস্ট কম খেলে সফর সংক্ষিপ্ত করতে চাইছে। আমরা চাইছি সবগুলো ম্যাচই হোক। দুই বোর্ড এখন সিরিজ নিয়ে আলোচনা করছে। শিগগিরই সব চূড়ান্ত হবে।’

করোনার কারণেই যতো ভাবনা। দীর্ঘ সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে চায় না ক্যারিবীয় দল। যদিও সফরকারী ক্রিকেট দলের জন্য কোয়ারেন্টাইন নীতি শিথিল করার কথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। ঢাকায় পা রাখার পর দুই-তিন দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর করোনা পরীক্ষা শেষে তারা বিশেষ ব্যবস্থায় অনুশীলন শুরু করবেন।

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিদেশি ক্রিকেটার কিংবা কোচদের জন্য আমাদের একটা সাধারণ প্রক্রিয়া আছে। তারা আসার পর কোয়ারেন্টাইনে থাকবেন। তাদের টেস্ট করা হবে। ফল যদি নেগেটিভ হয়, তাহলে মাঠে নামতে পারবেন তারা।’

Previous Post

Armed guard for Shakib

Next Post

করোনাভাইরাস : প্রোটিয়া তিন ক্রিকেটার আইসোলেশনে

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

8
যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক
বিশেষ প্রতিবেদন

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

6
এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

7
Next Post
করোনাভাইরাস : প্রোটিয়া তিন ক্রিকেটার আইসোলেশনে

করোনাভাইরাস : প্রোটিয়া তিন ক্রিকেটার আইসোলেশনে

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

by cricbdadmin
0
8

বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের সিরিজ খেলতে আগামী জুনে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ‘এ’ দল। সফরকে সামনে...

যুদ্ধের প্রভাবে দেশে ফেরা অনিশ্চিত, জেদ্দায় আটকা মুশফিক

বগুড়ার ঈদগাহে মুশফিক, দেশবাসীকে দিলেন ঈদ শুভেচ্ছা

by cricbdadmin
0
6

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজ শহর বগুড়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। দেশের...

এক নজরে দেখে নিন ডিপিএলের ১২ দল

ডিপিএলে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই

by cricbdadmin
0
7

ঈদ উল আযহার ছুটিতে আপাতত বিরতিতে গেছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তবে মাঠের খেলা থেমে থাকলেও আলোচনায় রয়েছে পয়েন্ট টেবিলের...

বৃষ্টি আইনের ছোবলে ভেস্তে গেল রূপগঞ্জের লড়াই

ঈদের বিরতির পর জমে উঠবে ডিপিএলের লড়াই

by cricbdadmin
0
10

দেশের ঘরোয়া ক্রিকেটে এখন ঈদের আমেজ। টানা ব্যস্ত সূচির পর ২৩ মে শেষ ম্যাচ খেলেই ছুটিতে গেছেন ক্রিকেটাররা। তবে সেই...

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

সাত বছর পর ফিরেই বিশ্ব রেকর্ড গড়লেন নাবিল

by cricbdadmin
0
12

সাত বছর পর জাতীয় দলে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে অবিশ্বাস্য এক কীর্তি গড়লেন বতসোয়ানার পেসার নাবিল মাস্টার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপ-আঞ্চলিক...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD