Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সজীবের আত্মহনন এবং মুশফিকের অনুরোধ

November 16, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সজীবের আত্মহনন এবং মুশফিকের অনুরোধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

গোটা ক্রিকেটাঙ্গনই হতাশ! এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। সামনে অপেক্ষায় ছিল লম্বা ক্যারিয়ার। কিন্তু সেই মানুষটি যখন হতাশায় আত্মহত্যার পথ বেছে নেয় তখন মেনে নেওয়া যায় কি? তরুণ ক্রিকেটার সজীবুল ইসলামের সজীবের আত্মহত্যায় হতবাক মুশফিকুর রহিমও। এই ঘটনার পর জাতীয় দলের সাবেক অধিনায়ক সবাই কাছে একটা অনুরোধ রাখলেন। মনে করিয়ে দিলেন বাস্তবতা।

মুশফিক মনে করেন ক্রিকেটের বাইরেও জীবন আছে। সেটি অনেক বড়। সামান্য ব্যর্থতায় হতাশ না হতেও অনুরোধ রাখলেন মুশফিক।

রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের ২২ বছর বয়সী ক্রিকেটার সজীব। ২০১৮ যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার ছিলেন তিনি। এ ক্রিকেটারের পরিবার দাবি করেছে আসন্ন বঙ্গবন্ধু টি–টুয়েন্টি কাপে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন সজীব।

রাজশাহী কলেজের ইতিহাসে তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন সজীব। ভদ্র ও বিনয়ী হিসেবে ছিলেন পরিচিত। তিনি বিসিবি অনূর্ধ্ব–১৫, ১৭ ও ১৯ দলের খেলোয়াড় ছিলেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন মোট তিনটি। উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির ছাত্র ছিলেন সজীব।

ক্রিকেটারটির পারিবারিক সূত্র দাবি করেছে- হতাশা থেকেই নাকি এমনটা করেছেন তিনি। গত শনিবার রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েন। সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে তার বাবা ঘরের জানালা দিয়ে দেখতে পান ছেলের ঝুলন্ত মৃতদেহ!

অবশ্য বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ড্রাফটেই তার নাম ছিল না। এক্ষেত্রে টুর্নামেন্টে সুযোগ পাওয়া না পাওয়ার বিষয়টি এখানে ছিল না।

তারপরও যখন তরুণ ক্রিকেটারের মৃত্যু খবর ভেসে আসে তখন তো হতাশই হতে হয়। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে সজীবকে স্মরণ করলেন।

সোমবার মুশফিক ফেসবুক পেজে লিখলেন, ‘আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে। দেশের একজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের মৃত্যু সংবাদে খুব কষ্ট পেয়েছি আমি। মৃত্যুর পেছনে ঘটনা যাই হোক, আমি সবাইকে অনুরোধ করব আত্মহত্যা বা এমন কিছু করার আগে নিজের প্রিয়জন, পরিবারের সদস্যদের কথা ভাবা উচিত। আত্মহনন কোনো কিছুর সমাধান হতে পারে না। আমাদের জন্য আল্লাহ সব ঠিক করে রেখেছেন। আমাদের মহান আল্লাহর সেই পরিকল্পনায় নিশ্চিত বিশ্বাস রাখতে হবে। সজীবের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।’

Previous Post

হাফিজ-শাহিনদের বাংলা শেখাচ্ছেন তামিম

Next Post

বাদল রায়ের আরেক দুঃসংবাদ

Related Posts

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

4
পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

5
টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

3
Next Post
বাদল রায়ের আরেক দুঃসংবাদ

বাদল রায়ের আরেক দুঃসংবাদ

Discussion about this post

সর্বশেষ..

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

শুধু বোলিং করলে হবে না-স্পিনারদের ব্যাটিং নিয়েও প্রশ্ন

by cricbdadmin
0
4

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হারের পর আবারও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে সরব হলেন লিটন দাস। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টেলএন্ডার ব্যাটারদের...

পাকিস্তানকে হারালেই ফাইনালে বাংলাদেশ

টানা সিরিজের চাপে বাংলাদেশ, ঢাকায় পাকিস্তানের দল

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ড সিরিজের ব্যস্ততা শেষ হতেই আবারও আন্তর্জাতিক ক্রিকেটের চাপে পড়েছে বাংলাদেশ দল। বিশ্রামের সুযোগ না পেয়েই টেস্ট সিরিজের প্রস্তুতি শুরু...

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লোয়ার অর্ডারেই হতাশ লিটন!

by cricbdadmin
0
3

সিরিজ জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তা হাতছাড়া করেছে বাংলাদেশ। মিরপুরে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডের কাছে...

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
5

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
11

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD