Monday, November 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ক্রিকেট সাফারি

ফের অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার!

October 26, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ফের অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

এক বছর আগে ফের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন আজহার আলি। কিন্তু এ সময়ের মধ্যে তার কাজে সন্তুষ্ট হতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদিকে ব্যাট হাতে ঠিক ছন্দে নেই এ ডানহাতি। সব মিলিয়ে তাই আবারও নেতৃত্ব হারাতে যাচ্ছেন আজহার। তার জায়গা নিতে যাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান!

শুধু রিজওয়ান নন, পাকিস্তানের নতুন টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছে বাবর আজমের নামও। নতুন অধিনায়ক কে হবেন তা এখনও অনিশ্চিত, তবে আজহার যে আর টেস্ট অধিনায়ক থাকছেন না- তা পুরোপুরি নিশ্চিত। ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে নতুন অধিনায়কের অধীনেই খেলবে পাকিস্তান দল। এমনটাই জানিয়েছেন, পিসিবির একজন উর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেছেন, টেস্ট অধিনায়ক আজহার আলীর নেতৃত্ব নিয়ে খুব একটা খুশি নয় বোর্ড। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কিছুটা সমর্থন ছিলো বলেই এতদিন আজহারকে সরানোর কথা ভাবেনি পিসিবি।

তবে এবার নতুন করে মূল্যায়ন করা হয়েছে আজহারের পারফরম্যানস এবং সেখানে তাকে অধিনায়ক হিসেবে রাখার পক্ষে কোনো যুক্তি খুঁজে পায়নি বোর্ড। এরই মধ্যে আজহারের সঙ্গে দেখা করে এ সিদ্ধান্তের কথা তাকে জানিয়ে দিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, আগামী দশ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে আজহারের সঙ্গে সাক্ষাতে বসে বোর্ড। সেখানে কাগুজে আনুষ্ঠানিকতা সেরে নতুন অধিনায়কের নাম ঘোষণা দেবে তারা। যে নামটি মোহাম্মদ রিজওয়ান হওয়ার সম্ভাবনাই বেশি।

Related Posts

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম
বিশেষ প্রতিবেদন

প্রথমবার জাতীয় দলে মাহফিজুল, চার বছর পর টেস্ট দলে নাঈম

0
ঘরের মাঠে প্রথম ফাইফার, হাসানের কাছে কেন এত বিশেষ?
বিশেষ প্রতিবেদন

ইতিহাস নাকি হতাশা- শেষ দিনে কঠিন সমীকরণে বাংলাদেশ

0
তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট
বিশেষ প্রতিবেদন

তাইবুরের ডাবল সেঞ্চুরি, বল হাতে রনির দাপট

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD