Thursday, May 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘সাহেল তোর শরীরের গন্ধ পৃথিবীর সেরা সুগন্ধি’

October 5, 2020
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘সাহেল তোর শরীরের গন্ধ পৃথিবীর সেরা সুগন্ধি’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ঘটনাটি বিরল। একই তারিখে জন্ম বাবা-ছেলের। মাশরাফি বিন মুর্তজা ও তার ছেলে সাহেলের জন্মদিন ৫ অক্টোবর। যদিও দিনটিতে আলাদা করে কিছুই করেন না ম্যাশ। বারবারই এই প্রসঙ্গটা এড়িয়ে গেছেন তিনি।

তবে এবার মাশরাফি তার জন্মদিনে ফেসবুকে কোন মন্তব্য পোস্ট করলেন। যেখানে প্রায় জুড়েই মাশরাফি লিখেছেন তার শিশুপুত্র সাহেলকে নিয়ে। বাবা-ছেলের সম্পর্কটাও ফুটে উঠেছে পুরো স্ট্যাটাসে।

মাশরাফির সেই আবেগ ঘন স্ট্যাটাস তুলে ধরা হলো এখানে-

‘‘সাহেল তোর শরিরের গন্ধ এখনও আমার নাকে পৃথিবীর সেরা সুগন্ধি, তোর প্রতিদিনের বেড়ে ওঠা আমার চোখে বিস্বয়। তুই যখন জড়িয়ে ধরিস আমাকে আমি স্থির হয়ে যাই। এই দিনে তুই পৃথিবীতে এসেছিলি তাই এই দিনটি তোর মার এবং আমার কাছে বিশেষ দিন।

তোর জন্মের সময় আমি খেলতে বাহিরে ছিলাম, জন্মের পরও তেমন সময় দিতে পারিনি, আজও নানা কাজে ব্যস্ত থেকে পারিনা। তোকে কি শিখাতে পারছি তাও জানিনা।

আল্লাহর কাছে এই দোয়া করি তোর জীবনটা অনেক বড় হোক যাতে এই পৃথিবীটাকে তুই উপভোগ করতে পারিস আপন মহিমায়। একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠবি এই আশায় আছি।

আজ তোর বাপের ও জন্মদিন, তুই যতো দিন পৃথিবীতে থাকবি এই দিনটায় তোর আমাকে মনে পড়বে যেখানেই থাকিসনা কেন, দারুণ লাগে এটা ভাবতে।

মানুষকে ভালোবেসে আর মানুষের ভালোবাসার ভেতর বেঁচে থাক অনন্তকাল।

শুভ জন্মদিন বাবা। ইনশাল্লাহ বড় হয়ে আমাকে তোর বাপের মতো করে এই দিনে সময় দিস। ভুলে যাসনে কিন্তু!

আল্লাহ আমাকে আর তোকে বাচায় রাখলে আমি কিন্তু আশায় থাকবো।’

জন্মদিন কাটাতে হবিগঞ্জের রিসোর্টে আছেন বাবা-ছেলে। সেখানেই বাবা মাশরাফি ও ছেলে সাহেল একই ডিজাইনের পাঞ্জাবি পরে এই আয়োজনে অংশ নেন। জন্মদিনের কেকে লেখা-শুভ জন্মদিন বাপ বেটা!

Previous Post

শুভ জন্মদিন মাশরাফি

Next Post

বল হাতে চমক তাসকিনের

Related Posts

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

1
২৩২ বছর পর ভাঙল রেকর্ড!
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

3
রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

11
Next Post
বল হাতে চমক তাসকিনের

বল হাতে চমক তাসকিনের

Discussion about this post

সর্বশেষ..

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে বসুন্ধরাকে উড়িয়ে দিল রূপগঞ্জ

by cricbdadmin
0
1

বিকেএসপির তিন নম্বর মাঠে যেন বসেছিল ব্যাটিং উৎসব। রানবন্যার সেই ম্যাচে ব্যাট ও বল-দুই বিভাগেই দাপট দেখিয়ে বসুন্ধরা স্ট্রাইকার্সকে ৮৩...

২৩২ বছর পর ভাঙল রেকর্ড!

বাংলাদেশ মিশনের মাঝেই পাকিস্তানের সামনে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ

by cricbdadmin
0
3

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে...

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

রাতুলের ঝড়ো সেঞ্চুরিতে রান উৎসব রূপগঞ্জের

by cricbdadmin
0
11

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাটিং উৎসবের দেখা মিলল বিকেএসপির তিন নম্বর মাঠে। শুরুতে ধাক্কা খেলেও পরে সামিউল বাশির রাতুলের...

তামিমের বোর্ডে কে কোন দায়িত্বে?

নির্বাচনের কাউন্টডাউন শুরু, বিসিবিতে তৎপরতা

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট এখন কেবল মাঠের পারফরম্যান্সে নয়, প্রশাসনিক অঙ্গনেও এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ পার করছে। এই পরিবর্তনের গতিপথ নির্ধারণ করছে বাংলাদেশ...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন হৃদয়-লিটন

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলগতভাবে জয় না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে দারুণ ছাপ রেখেছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচের এই সিরিজে একটি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD